
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’শীর্ষক কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।হাসাইল বানারী ও পাচগাও ইউনিয়ন কৃষক দলের যৌথ আয়োজনে শনিবার(১৭ জানুয়ারি) পাঁচগাঁও বালুর মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ-২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টংঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলি আজগর রিপন মল্লিক,জেলা কৃষকদলের সদস্য সচিব শহিদ মজুমদার,উপজেলা কৃষকদলের সভাপতি আমিনুল ইসলাম তালুকদার ও সাধারণ সম্পাদক কাদের পারভেজ ঢালী।
পাচগাও ইউনিয়ন কৃষকদলের সভাপতি দেলোয়ার হোসেন রাড়ীর সভাপতিত্বে ও হাসাইল বানারী ইউনিয়ন কৃষক দলের প্রস্তাবিত সভাপতি মোহাম্মদ আলি বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি আকতার হোসেন লাকুরিয়া,বেতকা ইউনিয়ন বিএনপির সভাপতি কে এম জহিরুল ইসলাম লেলিন,পাচগাও ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম শেখ ও সাধারণ সম্পাদক কাইয়ুম ফকির,উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মহসিন খান বাবু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু,জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহবুব মল্লিক,উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল ঢালীসহ কৃষক দলের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন,কৃষকরাই দেশের মূল চালিকাশক্তি।কৃষকদের অধিকার ও ন্যায্য দাবি আদায়ে কৃষক দল সবসময় সোচ্চার ভূমিকা পালন করে আসছে।তারা আরও বলেন,দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে কৃষকদের সংগঠিত করে একটি টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এ সময় কৃষি উৎপাদন বৃদ্ধি, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ ও কৃষকদের জীবনমান উন্নয়নের জন্য ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথাও তুলে ধরা হয়।