1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
ভালুকায় পৌর বিএনপির ওয়ার্ড ভিত্তিক নির্বাচনী পরামর্শ সভা | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় আহত ৭ জনকে উদ্ধার করল ফায়ার সার্ভিস সাংগঠনিক অভিজ্ঞতায় এগিয়ে খোকন:সাঘাটা ছাত্রদলের নেতৃত্বে পরিবর্তনের হাওয়া মুন্সীগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক ফাহাদ বিন জাহেদের জাতীয় পার্টিতে যোগদান মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত মুন্সীগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেল রামকুমার উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মো: রফিকুল ইসলাম রুবেলের  পারিবারিক বিরোধের জেরে পথ অবরুদ্ধ করে গালিগালাজ,থানায় অভিযোগ মুন্সীগঞ্জে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে লাঠি হাতে আন্দোলনে প্রাথমিকের শিশু শিক্ষার্থীরা মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রেষ্ঠ চেয়ারম্যান আওলাদ হোসেনকে সম্মাননা মুন্সীগঞ্জের সিরাজদিখানে জন্ম-মৃত্যু টাস্কফোর্স কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ভালুকায় পৌর বিএনপির ওয়ার্ড ভিত্তিক নির্বাচনী পরামর্শ সভা

  • আপডেট টাইম : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ২৫৯ বার
ভালুকায় পৌর বিএনপির ওয়ার্ড ভিত্তিক নির্বাচনী পরামর্শ সভা

ভালুকা ময়মনসিংহ প্রতিনিধিঃ-

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার এবং তৃণমূল পর্যায়ে দলীয় কর্মকাণ্ড আরও গতিশীল করার লক্ষ্যে ভালুকা পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে আহম্মদ ম্যানেজার বাড়ি সংলগ্ন মাঠে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ভালুকা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জহির রায়হান। সভায় প্রধান অতিথি ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী, ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান। এছাড়া সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, এম. এ. খালেক, স্বপন বনিক ও সাইদুর রহমান।

অনুষ্ঠানে পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, ১নং ওয়ার্ডের কাউন্সিলর মাহবুব আলম সিদ্দিকী দুলু, পৌর বিএনপির সদস্য শাজাহান মোল্লা, আমিনুল ইসলাম পাপ্পু, নুরুল ইসলাম, ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিনসহ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এছাড়াও সভায় বিশেষভাবে উপস্থিত ছিলেন ভালুকা পৌর শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম সরকার এবং পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ ওয়ার্ড শ্রমিক দলের সিনিয়র নেতৃবৃন্দ।

সভায় বক্তারা তৃণমূলকে সুসংগঠিত করার, ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি, দলের আদর্শ ও আন্দোলন-সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তারা গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পরামর্শ সভাটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং আগামী দিনে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও সুদৃঢ় করার প্রত্যয়ে সভার সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:১১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০৫
  • ৪:৩৭
  • ৬:৩৩
  • ৭:৫০
  • ৫:৩৪

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost