1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
সীমান্তে সিসিটিভিতে ধরা পড়ল কুকুর সদৃশ রোবট আতংকে এলাকবাসী | বাংলা মাটির নিউজ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে পত্নীতলায় যুবদলের বিক্ষোভ রংপুরে ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষন চেষ্টা,উলংগ করে ভিডিও ধারণের মাধ্যমে ব্লাক শ্রীবরদীতে অফিসার্স ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মুন্সীগঞ্জে সিরাজদিখানের বালুচর ইউনিয়নে উন্নয়নের ধারাবাহিকতা,নতুন সম্ভাবনার প্রত্যাশা মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুই প্রতিষ্ঠানে যৌথ অভিযান,২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা সরকারি হাসপাতালের সামনে ক্লিনিকের অনুমোদন বন্ধ: মুন্সীগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী রংপুরের পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার Website publishing check 59c673769e57 মুন্সীগঞ্জের সিরাজদিখানে অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন খাসকান্দি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক পত্নীতলায় নজিপুর সরকারি কলেজ রোভার স্কাউটসের উদ্যোগে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপিত

সীমান্তে সিসিটিভিতে ধরা পড়ল কুকুর সদৃশ রোবট আতংকে এলাকবাসী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৪৭ বার

রিয়াজুল হক সাগর,রংপুর অফিস

কুড়িগ্রামের সীমান্তবর্তী এলাকায় রহস্যময় একটি রোবটের মতো বস্তুকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ভারতীয় সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে বলদিয়া ইউনিয়নের মিলনী বাজারে অবস্থিত ‘আলাউদ্দিন হার্ডওয়্যার’ দোকানের সিসিটিভি ফুটেজে সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৩টা ৩৫ মিনিটে অদ্ভুত এই দৃশ্যটি ধরা পড়ে।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে দোকানের মালিক রোকনুজ্জামান ও তার ভাই নাজমুল হোসেন চুরির ঘটনার সূত্র ধরে ফুটেজ পর্যালোচনা করতে গিয়ে বিষয়টি লক্ষ্য করেন। ভিডিওতে দেখা যায়, মাথায় উজ্জ্বল আলো জ্বালিয়ে চার পায়ে দ্রুত লাফিয়ে একটি রোবট সদৃশ বস্তু ক্যামেরার সামনে দিয়ে চলে যাচ্ছে। চলাচলের সময় যান্ত্রিক ধরনের শব্দও শোনা যায় বলে জানান তারা।

পাশের মুদি দোকানদার নূর মোহাম্মদ মিয়া বলেন, সেই রাতে দোকানের টিনের ফাঁক দিয়ে আমি চার পা বিশিষ্ট, মাথায় লাইট লাগানো বস্তুটিকে লাফিয়ে যেতে দেখি। ভয় পেয়ে যাই। কয়েক মিনিট পর একটি মোটরসাইকেল দ্রুতগতিতে ওইদিকে যায় এবং কিছুক্ষণ পর আবার ফিরে আসে।

নাজমুল হোসেন জানান, ওই রাতে বাজারের এক বাড়িতে গরু চুরির ঘটনা ঘটে। সে কারণে তারা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছিলেন। এ সময় রোবট সদৃশ বস্তুর পাশাপাশি একটি দ্রুতগামী মোটরসাইকেলের গতিবিধিও তাদের নজরে আসে।

বুধবার সকালে সোনাহাট বিওপির বিজিবি সদস্যরা এবং কচাকাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। কচাকাটা থানার এসআই কার্তিক চন্দ্র জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত চলছে। তবে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। বিজিবি সদস্যরাও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:০৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৬
  • ৪:১৭
  • ৬:০৩
  • ৭:১৬
  • ৫:৪৬

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost