1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ১০ টাকায় ইফতার সামগ্রী পেলো ৫০০ পরিবার | বাংলা মাটির নিউজ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে পত্নীতলায় যুবদলের বিক্ষোভ রংপুরে ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষন চেষ্টা,উলংগ করে ভিডিও ধারণের মাধ্যমে ব্লাক শ্রীবরদীতে অফিসার্স ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মুন্সীগঞ্জে সিরাজদিখানের বালুচর ইউনিয়নে উন্নয়নের ধারাবাহিকতা,নতুন সম্ভাবনার প্রত্যাশা মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুই প্রতিষ্ঠানে যৌথ অভিযান,২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা সরকারি হাসপাতালের সামনে ক্লিনিকের অনুমোদন বন্ধ: মুন্সীগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী রংপুরের পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার Website publishing check 59c673769e57 মুন্সীগঞ্জের সিরাজদিখানে অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন খাসকান্দি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক পত্নীতলায় নজিপুর সরকারি কলেজ রোভার স্কাউটসের উদ্যোগে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপিত

মুন্সীগঞ্জে বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ১০ টাকায় ইফতার সামগ্রী পেলো ৫০০ পরিবার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৫৯ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান উপলক্ষে মুন্সীগঞ্জে বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ব্যতিক্রমধর্মী মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।এ কর্মসূচির আওতায় মাত্র ১০ টাকায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে, যেখানে ৫০০টি অসহায় ও নিম্নআয়ের পরিবার ইফতার সামগ্রী গ্রহণ করেন।মঙ্গলবার সকাল ৭ টা ৩০ মিনিটে কামারখাড়া মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের আয়োজনে এই স্বল্পমূল্যের ইফতার বাজারের খাদ্য পণ্যের তালিকায় ছিল খেজুর ৫০০ গ্রাম,ছোলা ১কেজি,বুট ১ কেজি,তৈল ১ লিটার,মুড়ি ১ কেজি, চিরা ১ কেজি,চিনি ১ কেজি ও পিয়াজ ১ কেজি। যা রমজান মাসে সাধারণ মানুষের ইফতারের চাহিদা পূরণে সহায়ক হবে।দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে এমন উদ্যোগ দরিদ্র ও খেটে খাওয়া মানুষের জন্য বাড়তি স্বস্তি নিয়ে আসে।অনুষ্ঠান চলাকালে বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের দায়িত্বশীলরা জানান,সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের প্রধান লক্ষ্য।তারা বলেন,রমজান মাসে যেন কোনো পরিবার ইফতার থেকে বঞ্চিত না হয়,সেই চিন্তা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ইফতার সামগ্রী নিতে আসা উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।স্থানীয় সচেতন মহল মনে করেন,বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের এই উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ ও সহযোগিতার মনোভাবকে আরও জোরদার করবে।সংগঠনের সভাপতি আবু বক্কর সিদ্দিক হিরা,সাধারণ সম্পাদক মো:বিপ্লব হালদার,প্রতিষ্ঠাতা সদস্য মো: রবিন হাওলাদার,কার্যনির্বাহী সদস্য জসীম মোল্লা,যুগ্ম সাধারণ সম্পাদক রিয়া মনি,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফাহিম আহমেদ সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:০৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৬
  • ৪:১৭
  • ৬:০৩
  • ৭:১৬
  • ৫:৪৬

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost