1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের গজারিয়ায় আগুনে পুড়ে গেছে হতদরিদ্র ৩ পরিবারের বসতঘর | বাংলা মাটির নিউজ
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের গজারিয়ায় আগুনে পুড়ে গেছে হতদরিদ্র ৩ পরিবারের বসতঘর মুন্সীগঞ্জের শ্রীনগরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার,পলাতক ‘বিকাশ গ্যাং’ সদস্য PayID Casino Site Australia: A Fast and Secure Method to Play Online মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কৃষি কর্মকর্তার মুন্সীগঞ্জে বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ১০ টাকায় ইফতার সামগ্রী পেলো ৫০০ পরিবার উলিপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক,সন্ত্রাস ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের ঘোষণা পীরগাছায় নবনির্বাচিত এমপি আখতার হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ২০২ পিস ইয়াবাসহ দু’জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জ ১ সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী(পিএস)হিসেবে নিয়োগ পেলেন অহিদুল ইসলাম মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো:আব্দুল্লাহ

মুন্সীগঞ্জের গজারিয়ায় আগুনে পুড়ে গেছে হতদরিদ্র ৩ পরিবারের বসতঘর

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩০ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতদরিদ্র তিনটি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।এতে খোলা আকাশের নিচে আশ্রয়হীন হয়ে পড়েছেন পরিবারগুলোর সদস্যরা।

গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নর বড় রায়পাড়া দক্ষিণ পাড়ায় মাসুম,কামাল ও দাদন বেপারীর ঘরে আগুনের সূত্রপাত ঘটে।

ভুক্তভোগীরা জানান,মুহূর্তেই আগুনের লেলিহান শিখা তিনটি সেমিপাকা বসতঘরে ছড়িয়ে পড়ে। ষঘরে থাকা আসবাবপত্র, নগদ অর্থ,স্বর্ণালংকার ও মাছ ধরার জাল পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসীর সহায়তা চান।পরে খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিস–এর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।তবে ততক্ষণে তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান,আগুন লাগার সময় ঘরে কেউ না থাকায় প্রাণহানি এড়ানো গেছে।তবে তাদের সর্বস্ব পুড়ে যাওয়ায় এখন তারা মানবেতর জীবনযাপনের আশঙ্কায় রয়েছেন।

কামালের স্ত্রী বিলকিস আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন,“দুই সন্তান নিয়ে এখন আমাদের থাকার কোনো জায়গা নেই।গজারিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা মো:ফিরোজ মিয়া বলেন,খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করা হয়,অগ্নিকাণ্ডের কারণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো:মাহমুদুল হাসান বলেন,রাতেই খবর পেয়েছি।ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য ইউনিয়ন পরিষদের সচিবকে খোঁজ খবর নিতে বলা হয়েছে,আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবো।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৫:০৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:০২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১২:১৫
  • ৪:২০
  • ৬:০২
  • ৭:১৬
  • ৬:২৫

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জানু    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost