1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের লৌহজংয়ে শশুর বাড়িতে গাছে উঠে আত্মহত্যার চেষ্টা, ৯৯৯ ফোন পেয়ে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস | বাংলা মাটির নিউজ
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জে টংঙ্গীবাড়ী উপজেলার দীঘিরপাড়ে ঘাটলা নির্মাণের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা  মুন্সীগঞ্জের সিরাজদিখানে মর্ডান গ্রীন সিটি নামে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জের সিরাজদিখানে পারিবারিক বিরোধে শিক্ষককে পিটিয়ে আহত করার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে মুন্সীগঞ্জের সিরাজদিখানে অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দোকান মালিক কে ভোক্তা অধিকারের জরিমানা  রংপুরে প্রেমিকার আস্থা অর্জনে পুলিশের ভুয়া আইডি কার্ড বানাতে গিয়ে আটক যুবক বাংলাদেশ কৃষি ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতির মাসিক সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জের সিরাজদিখানে ক্রেতা সেজে অভিযানে ওসি, অবৈধ তেল মজুদে ব্যবসায়ীকে জরিমানা নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে ৫ ঘণ্টা আটকে রেখে গণধর্ষণ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে বাংলাদেশি কৃষক আহত ভারতীয় নাগরিক আটক

মুন্সীগঞ্জের লৌহজংয়ে শশুর বাড়িতে গাছে উঠে আত্মহত্যার চেষ্টা, ৯৯৯ ফোন পেয়ে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস

  • আপডেট টাইম : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৭৩ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

মুন্সীগঞ্জের লৌহজংয়ে স্ত্রীর সাথে ঝগড়া করে গাছে উঠে আত্মহত্যার চেষ্টা করেন এক যুবক।

পরে ৯৯৯ এ ফোন শশুর বাড়িতে গাছে উঠে আত্মহত্যার চেষ্টা, ৯৯৯ ফোন পেয়ে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস তাকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

আজ শনিবার (৪ মার্চ )ভোররাত প্রায় ৪টার দিকে উপজেলার উত্তর মেদিনীমণ্ডল এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়,পারিবারিক কলহের জেরে জলিল ব্যাপারী (৪০) নামের ওই ব্যক্তি শ্বশুরবাড়ির পাশের আনোয়ার আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের একটি গাছের ডালে গলায় রশি বেঁধে আত্মহত্যার চেষ্টা করেন। তিনি গাছের ডালের সঙ্গে রশি বেঁধে ঝুলে পড়ার প্রস্তুতি নিলে স্থানীয় লোকজন তাকে নামানোর চেষ্টা করেও ব্যর্থ হন।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কৌশলে তাকে বোঝানোর মাধ্যমে গলা থেকে ফাঁসের রশি খুলে নিরাপদে উদ্ধার করে।

এ ব্যাপারে শ্রীনগর ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার দেওয়ান মো: আজাদ বলেন, শশুর বাড়িতে বউয়ের সাথে পারিবারিক কোলোহের কারণে আত্যহত্যার জন্য গাছ উঠে গলায় রশি বেঁধে ঝুলে পড়ার চেষ্টা করে ওই ব্যক্তি । শশুর বাড়ির লোকজন ৯৯৯ এর মাধ্যমে ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়। ভিকটিমটিকে মোটিভেশনাল কথা বলে, অন্য মনষ্ক করে, বিভিন্ন ভাবে ব্যস্ত রেখে শ্রীনগর ফায়ার স্টেশনের ফাইটাররা গাছে উঠে ভিকটিমের গলায় বাঁধা রশি ধরে ফেলে। পরবর্তীতে তাকে নিচে নামিয়ে এনে পুলিশের হেফাজতে দেওয়া হয়।

জলিল ব্যাপারীর বাড়ি লৌহজং উপজেলার কুমারভোগ এলাকায়। তিনি মো. রাজ্জাক ব্যাপারীর ছেলে এবং পেশায় একজন জেলে।

এ ব্যাপারে পদ্মা সেতু উত্তর থানার ওসি আখতার হোসেন বলেন, ওই ব্যক্তি মাদকাসক্ত এবং মানসিক ভারসাম্যহীন। এ ধরনের লোককে থানায় রাখা কষ্টকর হওয়ায় আমি তাকে তার আত্মীয়-স্বজনদের কাছে বুঝিয়ে দিয়েছি এবং মানসিক হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিয়েছি।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০
  • ১২:০৫
  • ৪:২৯
  • ৬:২০
  • ৭:৩৫
  • ৫:৪৫

আর্কাইভ

এপ্রিল ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost