1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা  | বাংলা মাটির নিউজ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের শ্রীনগরে আগুনে পুড়ল ১০ দোকান ত্রিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে যুবদল নেতা জিয়াউর রহমান জিয়ার শুভেচ্ছা সিরাজগঞ্জের সলঙ্গাতে কোরবানির মাসায়েল শীর্ষক ওলামাদের মিলন মেলা   কোরবানীর প্রস্তুতিতে ব্যস্ত সলঙ্গার কামাররা সিরাজগঞ্জের সলঙ্গাভিজিএফে’রতে সুষ্ঠুভাবে চাল বিতরণ রাশিয়ায় আন্তর্জাতিক বায়োলজি অলিম্পিয়াডে স্বর্ণপদক জিতেছে মুন্সীগঞ্জের মেধাবী শিক্ষার্থী রূপকথা শিশু রামিসার কবর জিয়ারতে দুই এমপি,জেলা পরিষদ প্রশাসক ও বিএনপি নেতা মুন্সীগঞ্জে পানিতে ডুবে ব্রাক বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যুর গঙ্গাচড়ায় খাল পুনঃখননের উদ্বোধন  ধর্ষকদের বিরুদ্ধে কঠোর আইন ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী: মীর সরফত আলী সপু

মুন্সীগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা 

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১১৯ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি 

‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান; সুরক্ষিত সকল প্রাণ’ স্লোগানকে সামনে রেখে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে র‍্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো: মেনহাজুল আলম, পিপিএম, উপ-পরিচালক (স্থানীয় সরকার) মৌসুমী মাহবুব, সিভিল সার্জন ডা: কামরুল জমাদ্দার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: আহাম্মদ কবীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। সভায় বিভিন্ন দফতরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বিশ্ব স্বাস্থ্য দিবসের তাৎপর্য তুলে ধরে দেশের স্বাস্থ্য খাতের বিদ্যমান চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে মতামত দেন। বিশেষ করে হাম রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, টিকাদান কার্যক্রম জোরদার এবং সার্বিক জনস্বাস্থ্য ব্যবস্থাপনা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) আরো শক্তিশালী করার মাধ্যমে শিশু ও মাতৃস্বাস্থ্য সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। বক্তারা প্রতিকারের চেয়ে প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর অধিক গুরুত্বারোপ করেন।

সভায় স্বাস্থ্যসেবায় বিজ্ঞানভিত্তিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে সকল প্রাণের সুরক্ষা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৪২
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৮
  • ১১:৫৯
  • ৪:৩৪
  • ৬:৪২
  • ৮:০৬
  • ৫:১২

আর্কাইভ

মে ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« এপ্রি    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost