1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পারিবারিক বিরোধে শিক্ষককে পিটিয়ে আহত করার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে | বাংলা মাটির নিউজ
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামী যুবলীগ নেতা খাইরুদ্দিন মোল্লা গ্রেপ্তার মুন্সীগঞ্জের সিরাজদিখানে জনদুর্ভোগ লাঘব ও উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় মো: এম হায়দার আলী মুন্সীগঞ্জের চরাঞ্চলে অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র,গুলি ইয়াবাসহ গ্রেফতার করেছে ডিবি রংপুরে ব্যাক্তিগত ঝগড়া নিয়ে বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চর কিশোরগঞ্জের বালুরঘাটে চাপাতি দিয়ে কুপিয়ে যুবদল নেতাকে হত্যা মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি টিনের বসতঘরে আগুন,ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে উলিপুরে গাঁজা সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ প্রায় এক লাখ টাকার ক্ষতির দাবি কৃষকের উলিপুরে বাচ্চু হত্যার রহস্য উদ্‌ঘাটন আসামী আটক হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার কাউনিয়ায় দূর্গা মন্দিরে বিদ্যুৎস্পৃষ্টে ডেকোরেটর শ্রমিকের মৃত্যু

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পারিবারিক বিরোধে শিক্ষককে পিটিয়ে আহত করার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ২৪১ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি 

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার এক স্কুল শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে। পারিবারিক বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ভুক্তভোগীর।

আহত শিক্ষক হান্নান বেপারী (৫০) উপজেলার রাজদিয়া উচ্চ বিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক।মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নিমতলা এলাকায় এই ঘটান ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে সিরাজদিখানের নিমতলা বটতলা এলাকায় পূর্ব পরিকল্পিতভাবে তার পথরোধ করা হয়। এ সময় অভিযুক্ত শামীমের নেতৃত্বে কয়েকজন তাকে বহনকারী অটোরিকশা থেকে নামিয়ে মারধর করে।

ভুক্তভোগীর অভিযোগ, হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারার পাশাপাশি লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এক পর্যায়ে তাকে জোরপূর্বক অন্য স্থানে নিয়ে গিয়ে পুনরায় মারধর করা হয়। হামলার সময় তাকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এছাড়া হামলাকারীরা তার কাছে থাকা প্রায় ২০ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয় বলেও অভিযোগ করেন তিনি।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তিনি প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

এ ঘটনায় ভুক্তভোগী হান্নান বেপারী সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে স্থানীয় কয়েকজনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে শামীম নামে এক যুবলীগ নেতার নাম উল্লেখ রয়েছে।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি)মো: আব্দুল হান্নান বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৩৭
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৩
  • ১১:৪৭
  • ৩:৫৩
  • ৫:৩৩
  • ৬:৪৭
  • ৫:৫৭

আর্কাইভ

অক্টোবর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« সেপ্টে    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost