
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জে মার্চ (২০২৬) মাসের মাসিক কল্যাণ সভায় সিরাজদিখান থানা এলাকায় মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিলে বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন এএসআই মো: শরিফুল ইসলাম।
মুন্সীগঞ্জ পুলিশ লাইন ড্রিলসেটে পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম,এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা এবং মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।রবিবার ৫ এপ্রিল বেলা ১১টায় মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম,এএসআই শরিফুল ইসলাম এর হাতে শ্রেষ্ঠত্বের সম্মাননা স্মারক তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ ফিরোজ কবির,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ কামরান হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) বিল্লাল হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহমান,সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আনোয়ার পারভেজ,সহকারী পুলিশ সুপার শিক্ষানবিস লিজা আক্তার ও শাহ শরফুদ্দিন মাহিনসহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন ইউনিটের ইনচার্জ সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা।