1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পারিবারিক বিরোধে শিক্ষককে পিটিয়ে আহত করার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে | বাংলা মাটির নিউজ
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জে টংঙ্গীবাড়ী উপজেলার দীঘিরপাড়ে ঘাটলা নির্মাণের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা  মুন্সীগঞ্জের সিরাজদিখানে মর্ডান গ্রীন সিটি নামে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জের সিরাজদিখানে পারিবারিক বিরোধে শিক্ষককে পিটিয়ে আহত করার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে মুন্সীগঞ্জের সিরাজদিখানে অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দোকান মালিক কে ভোক্তা অধিকারের জরিমানা  রংপুরে প্রেমিকার আস্থা অর্জনে পুলিশের ভুয়া আইডি কার্ড বানাতে গিয়ে আটক যুবক বাংলাদেশ কৃষি ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতির মাসিক সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জের সিরাজদিখানে ক্রেতা সেজে অভিযানে ওসি, অবৈধ তেল মজুদে ব্যবসায়ীকে জরিমানা নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে ৫ ঘণ্টা আটকে রেখে গণধর্ষণ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে বাংলাদেশি কৃষক আহত ভারতীয় নাগরিক আটক

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পারিবারিক বিরোধে শিক্ষককে পিটিয়ে আহত করার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৩৭ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি 

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার এক স্কুল শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে। পারিবারিক বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ভুক্তভোগীর।

আহত শিক্ষক হান্নান বেপারী (৫০) উপজেলার রাজদিয়া উচ্চ বিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক।মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নিমতলা এলাকায় এই ঘটান ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে সিরাজদিখানের নিমতলা বটতলা এলাকায় পূর্ব পরিকল্পিতভাবে তার পথরোধ করা হয়। এ সময় অভিযুক্ত শামীমের নেতৃত্বে কয়েকজন তাকে বহনকারী অটোরিকশা থেকে নামিয়ে মারধর করে।

ভুক্তভোগীর অভিযোগ, হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারার পাশাপাশি লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এক পর্যায়ে তাকে জোরপূর্বক অন্য স্থানে নিয়ে গিয়ে পুনরায় মারধর করা হয়। হামলার সময় তাকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এছাড়া হামলাকারীরা তার কাছে থাকা প্রায় ২০ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয় বলেও অভিযোগ করেন তিনি।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তিনি প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

এ ঘটনায় ভুক্তভোগী হান্নান বেপারী সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে স্থানীয় কয়েকজনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে শামীম নামে এক যুবলীগ নেতার নাম উল্লেখ রয়েছে।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি)মো: আব্দুল হান্নান বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০
  • ১২:০৫
  • ৪:২৯
  • ৬:২০
  • ৭:৩৫
  • ৫:৪৫

আর্কাইভ

এপ্রিল ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost