1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
ভালুকায় রাসেল মিল সংলগ্ন সড়কের জলাবদ্ধতা নিরসন করলেন কাউন্সিলর প্রার্থী মোঃ ফজলুল হক | বাংলা মাটির নিউজ
সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ,আহত ফ্লাইট যাত্রী,থানায় অভিযোগ মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে আওয়ামী লীগের লিফলেট বিতরণের অভিযোগে আটক- ১ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দোগাছি এলাকায় সড়ক থেকে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার  কুড়িগ্রাম জেলায় বিভিন্ন স্পোর্ট টার্গেট করে ১২ জনকে গ্রেফতার করে পুলিশ ভালুকায় রাসেল মিল সংলগ্ন সড়কের জলাবদ্ধতা নিরসন করলেন কাউন্সিলর প্রার্থী মোঃ ফজলুল হক রংপুরে বাবাকে বাচাঁতে নদীতে ঝাপ ছেলের মৃত্যু মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালতে ১ মাদকসেবী কে ১ মাসের কারাদণ্ড  মুন্সীগঞ্জে ফেমাস ডায়াগনস্টিক সেন্টারের যন্ত্রপাতি আত্মসাতের অভিযোগে সাংবাদিক সম্মেলন মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে বিশেষ অভিযানে এক নারীসহ ৬  মাদক কারবারি গ্রেফতার

ভালুকায় রাসেল মিল সংলগ্ন সড়কের জলাবদ্ধতা নিরসন করলেন কাউন্সিলর প্রার্থী মোঃ ফজলুল হক

  • আপডেট টাইম : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৩২ বার

মোঃ আকাশ আহমেদ ভালুকা প্রতিনিধিঃ- 

টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন পৌর বিএনপির কর্মী ও ভালুকা পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ ফজলুল হক।

রবিবার সকালে ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৯নং ওয়ার্ডের রাসেল মিলের পূর্ব পাশের জনবহুল রাস্তায় বৃষ্টির পানি জমে থাকায় তিনি নিজে উপস্থিত থেকে নিজ উদ্যোগে পানি অপসারণ করেন।

সরেজমিনে দেখা যায়, বৃষ্টির পানিতে রাস্তার একপাশে হাঁটুসমান পানি জমে যায়। এতে পথচারীদের চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছিল। খবর পেয়ে ফজলুল হক এলাকাবাসীদের সাথে নিয়ে ঘটনাস্থলে আসেন এবং পানি সরানোর ব্যবস্থা করেন।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, কয়েকদিনের টানা বৃষ্টিতে এই সড়কটিতে পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিষয়টি নজরে আসার পর ফজলুল হক নিজ উদ্যোগে এলাকাবাসীকে সাথে নিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন।

এ বিষয়ে ফজলুল হক বলেন, “জনগণের দুর্ভোগ লাঘব করাই আমার মূল লক্ষ্য। সবাই মিলে কাজ করলে যেকোনো সমস্যার সমাধান সম্ভব। রাস্তাটি দ্রুত চলাচলের উপযোগী করতে আমি কাজ চালিয়ে যাচ্ছি।”

এলাকাবাসী তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং দ্রুত সমস্যার সমাধান হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৯
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৩১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৫
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩১
  • ৭:৫০
  • ৫:২৪

আর্কাইভ

মে ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« এপ্রি    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost