
নিজেস্ব প্রতিবেদক
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক ফ্লাইট যাত্রী সহ অন্তত দুই জন আহত হয়েছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার ৯ নং এনায়েতপুর ইউনিয়নের মাঝিরঘাট এলাকায় দীর্ঘদিন ধরে জমির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে ৩০/০৪/২০২৬ ইং তারিখ রোজ বৃহস্পতিবার আনুমানিক সকাল ১১ টায় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে তা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে প্রবাস ফেরত মোঃ চাঁন মিয়ার পুত্র মোঃ শাহিনুর ইসলাম (২৭)এক ফ্লাইট যাত্রী (ফ্লাইট তারিখ ১/০৫/২০২৬ ইং) গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে স্থানীয় ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।
তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
এদিকে, ঘটনার পরপরই ভুক্তভোগীর পক্ষে ৯ নং এনায়েতপুর ইউনিয়ন পরিষদের বর্তমান ইউপি সদস্য মোঃ তারা মিয়াকে প্রধান আসামি করে আরো বাকি ৭ জনের নাম উল্লেখ করে ফুলবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়ে ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিরোধ এলাকায় দীর্ঘদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এমন অমানবিক কার্যক্রমের জন্য তারা দ্রুত এর স্থায়ী সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। সেই সাথে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।