
স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের চরঝাপটা গ্রামের মধ্যচর রমজানবেগ এলাকায় যৌথ অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র,একটি চাপাতি ও ১০টি ককটেল উদ্ধার করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) রাত ১০টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই) মুন্সীগঞ্জ জেলা শাখার তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি রাজন (৫০), পিতা রহমান আলী মিঝির বাড়িতে পরিচালনা করা হয়।এ সময় তার বাড়ি থেকে একটি বন্দুক, একটি চাপাতি ও ১০টি ককটেল উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনাকারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।