1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
ফুলছড়ির থানাপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আমের চারা বিতরণ | বাংলা মাটির নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইয়াবা ও হেরোইনসহ ৪ জন গ্রেপ্তার ফুলছড়ির থানাপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আমের চারা বিতরণ মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় সমন্বয় কমিটির সভা  গরু চুরির সময় হাতেনাতে ধরা, গণপিটুনির পর পুলিশের কাছে সোপর্দ মুন্সীগঞ্জ মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণের অভিযোগে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে চরকেওয়ারে যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র,চাপাতি ও ১০ ককটেল উদ্ধার ভালুকায় বর্ণাঢ্য আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপির নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সভাপতির ছেলে আটক

ফুলছড়ির থানাপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আমের চারা বিতরণ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ২৬ বার

সৈকত জামান (প্রিন্স) ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার থানাপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২০ জন শিক্ষার্থীর মাঝে উন্নতজাতের আমের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি শাহ আলম যাদুর ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে এসব চারা বিতরণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে উৎসাহ সৃষ্টি এবং শিক্ষার্থীদের মধ্যে গাছের প্রতি ভালোবাসা গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুমুল ইসলাম, থানাপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শাহ আলম যাদু, প্রধান শিক্ষক মাহবুবা আকতার, ম্যানেজিং কমিটির সদস্য আলমগীর হোসেন, সাংবাদিক বিমল কুমার সরকার, শাকিল আহমেদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

এ সময় বিদ্যালয়ের সভাপতি শাহ আলম যাদু বলেন, শিক্ষার্থীদের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে তাদের বৃক্ষরোপণে উৎসাহিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। শিক্ষার্থীরা নিজ নিজ বাড়িতে এসব চারা রোপণ ও পরিচর্যা করলে একদিকে যেমন পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখবে, অন্যদিকে ভবিষ্যতে তারা ফলও পাবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের গাছের চারা রোপণ ও নিয়মিত পরিচর্যার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:০৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১০
  • ১২:০৮
  • ৪:৪১
  • ৬:৪২
  • ৮:০১
  • ৫:২৯

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost