1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
রংপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত | বাংলা মাটির নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জের বজ্রযোগিনীতে প্রাক্তন ছাত্র ও অভিভাবক ফোরামের উদ্যোগে ৪৫০ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান মুন্সীগঞ্জের গজারিয়ায় ডিবির পৃথক অভিযানে ১০ কেজি গাঁজা ও ২,৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার- ২ মুন্সীগঞ্জের শ্রীনগরে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, ফায়ার সার্ভিসে উদ্ধার ৬৮ বছরের ব্যক্তি মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফসলি জমি ভরাটের হিড়িক,রাতের আঁধারে চলছে ড্রেজার-জরুরি পদক্ষেপের দাবি মুন্সীগঞ্জের সিরাজদিখানে নদী তীরবর্তী এলাকায় অবৈধ বালু ভরাট,দেড় লাখ টাকা জরিমানা রংপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত রংপুরে গলা কেটে হত্যার ঘটনায় গ্রেফতার ৩ মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমির শাহানা ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী আহত

রংপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ২৩ বার

রিয়াজুল হক সাগর, রংপুর।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল করেছে রংপুর জেলা ও মহানগর বিএনপি।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে প্রথমে জেলা বিএনপি’র উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র আহ্বায়ক সাইফুল ইসলাম, সাবেক এমপি শাহিদার রহমান জোসনা, বিএনপি নেতা লিটন পারভেজসহ অন্যরা।

এরপর মহানগর বিএনপি’র উদ্যোগে দোয়া মাহফিলে অংশ নেন, সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাড. রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাড. মাহফুজ উন-নবী ডনসহ মহানগরের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

এ সময় বক্তারা বলেন, খালেদা জিয়ার নেতৃত্ব ও সংগ্রামের মধ্য দিয়ে দেশে বারবার গণতন্ত্র ফিরে এসেছে। দেশের স্বার্থে কোন আপোষ করেননি বলে তিনি আপোষহীন নেত্রীর উপাধি পেয়েছেন।

বক্তারা আরও বলেন, বেগম খালেদা জিয়ার জীবন-দর্শনকে ধারণ করে দেশের উন্নয়নকে এগিয়ে নিতে হবে। পতিত ফ্যাসিস্ট সরকারের নেতাকর্মীদের আস্ফালনকে মোকাবেলা করতে হবে।

এ সময় বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ দেশের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল রংপুর মহানগরের আয়োজনে আপোষহীন দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় শনিবার বিকাল চারটায় রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও রংপুর মহানগর মহিলা দলের সভাপতি দেশের খ্যাতিমান ভাওয়াইয়া শিল্পী অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রংপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আরজানা বেগম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু। রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডন ,রংপুর মহানগর বিএনপির সদস্য সাংবাদিক নেতা সালেদুজ্জামান সালেক, জাসাস নেতা হারুন সহ অন্যান্য নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন রংপুর মহানগর ওলামা দলের সদস্য সচিব মো. জামাল উদ্দিন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:০৭
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৩৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩
  • ১২:০৭
  • ৪:৩৯
  • ৬:৩৮
  • ৭:৫৬
  • ৫:৩২

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost