1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেল রামকুমার উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মো: রফিকুল ইসলাম রুবেলের  | বাংলা মাটির নিউজ
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামী যুবলীগ নেতা খাইরুদ্দিন মোল্লা গ্রেপ্তার মুন্সীগঞ্জের সিরাজদিখানে জনদুর্ভোগ লাঘব ও উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় মো: এম হায়দার আলী মুন্সীগঞ্জের চরাঞ্চলে অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র,গুলি ইয়াবাসহ গ্রেফতার করেছে ডিবি রংপুরে ব্যাক্তিগত ঝগড়া নিয়ে বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চর কিশোরগঞ্জের বালুরঘাটে চাপাতি দিয়ে কুপিয়ে যুবদল নেতাকে হত্যা মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি টিনের বসতঘরে আগুন,ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে উলিপুরে গাঁজা সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ প্রায় এক লাখ টাকার ক্ষতির দাবি কৃষকের উলিপুরে বাচ্চু হত্যার রহস্য উদ্‌ঘাটন আসামী আটক হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার কাউনিয়ায় দূর্গা মন্দিরে বিদ্যুৎস্পৃষ্টে ডেকোরেটর শ্রমিকের মৃত্যু

মুন্সীগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেল রামকুমার উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মো: রফিকুল ইসলাম রুবেলের 

  • আপডেট টাইম : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১১৪ বার

স্টাফ রিপোর্টারঃ

ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন ইংরেজি শিক্ষক মো: রফিকুল ইসলাম রুবেল (৩৪)। গতকাল রবিবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা গেছে,ডেঙ্গু আক্রান্ত হয়ে গত বুধবার মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি হন রফিকুল ইসলাম রুবেল।সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।পরে সেখান থেকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

নিহত রফিকুল ইসলাম রুবেল মাদারীপুর জেলার বাসিন্দা। শিক্ষকতার সুবাদে তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।তার ১২ বছর বয়সী একটি ছেলে ও দেড় বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।তিনি প্রায় ১০ বছর ধরে বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থী বলেন,“রুবেল স্যার খুব ভালো ইংরেজি পড়াতেন।তিনি খুব ভালো মানুষ ছিলেন।স্যার সব ছাত্রছাত্রীর প্রিয় শিক্ষক ছিলেন।তার মৃত্যু আমরা বিশ্বাসই করতে পারছি না।

বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অজয় কুমার দে বলেন,রফিকুল ইসলাম রুবেল সদা হাস্যোজ্জ্বল,সদালাপী ও ভালো মনের মানুষ ছিলেন।তিনি আমাদের বিদ্যালয়ের একজন ভালো শিক্ষক ছিলেন।তার আকস্মিক মৃত্যুতে বিদ্যালয়ের অপূরণীয় ক্ষতি হয়েছে।

নিহতের বোনজামাই আল আমিন জানান,গত বুধবার ডেঙ্গু আক্রান্ত অবস্থায় রুবেলকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে রোববার দিবাগত রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা গেছে,সোমবার জোহরের নামাজের পর বিনোদপুর গাউসুল আযম জামে মসজিদে নিহত রফিকুল ইসলাম রুবেলের জানাজা অনুষ্ঠিত হবে।পরে মসজিদের পাশের কবরস্থানে তাকে দাফন করা হবে।

প্রিয় শিক্ষকের মৃত্যুতে বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয় ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৩৭
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৩
  • ১১:৪৭
  • ৩:৫৩
  • ৫:৩৩
  • ৬:৪৭
  • ৫:৫৭

আর্কাইভ

অক্টোবর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« সেপ্টে    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost