1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
ভ্রাম্যমান আদালতের অভিযান; ছবি তুলতে গেলে গণমাধ্যমকর্মীদেরকে ঔষধ ব্যবসায়ীর সভাপতির বাঁধা | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভ্রাম্যমান আদালতের অভিযান; ছবি তুলতে গেলে গণমাধ্যমকর্মীদেরকে ঔষধ ব্যবসায়ীর সভাপতির বাঁধা ফুলছড়িতে মোবাইল কোর্টে ২০ টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মুন্সীগঞ্জের গজারিয়ায় দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা মুন্সসীগঞ্জ সদর উপজেলার পঞ্চসারে অবৈধ কারেন্ট জাল কারখানায় যৌথ অভিযান, ৪০ লাখ টাকার মালামাল জব্দ মুন্সীগঞ্জের গজারিয়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৩৬ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ তারিখবিহীন খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জের শ্রীনগরে বাঘরায় পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা ব্রীজ আন্ডারপাশ সৌন্দর্য বর্ধন প্রকল্প উদ্বোধন করেন এমপি কামরুজ্জামান রতন কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান

ভ্রাম্যমান আদালতের অভিযান; ছবি তুলতে গেলে গণমাধ্যমকর্মীদেরকে ঔষধ ব্যবসায়ীর সভাপতির বাঁধা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ২৭ বার

স্টাফ রিপোর্টার :

ফরিদপুরের ভাঙ্গা বাজার এলাকায় মেয়াদোত্তীর্ণ, সরকার কর্তৃক নিষিদ্ধ ও ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) ভাঙ্গা বাজারের বিভিন্ন ওষুধের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মেয়াদোত্তীর্ণ ও সরকার কর্তৃক নিষিদ্ধ ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ বিক্রির অপরাধে ঔষধ ও কসমেটিক আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় ৫টি মামলা দায়ের করা হয়।

এ সময় মামলাগুলোতে প্রায় অর্ধলক্ষ (মোট ৪৩ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় স্থানীয় গণমাধ্যম কর্মীগণ ছবি তুলতে গেলে তাদেরকে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে ভাঙ্গা বাজার ঔষধ ব্যবসায়ীর সভাপতির বিরুদ্ধে।

অভিযান পরিচালনায় পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়, ভাঙ্গা বাজারের ওষুধ ব্যবসায়ী রায় ফার্মেসি প্রোভাইডার-শুভ রায়কে- ১০০০০/- টাকা, ন্যাশনাল মেডিকো প্রোভাইডার সুব্রত রায়কে- ১০,০০০/- টাকা, বৃষ্টি ফার্মেসি প্রোভাইডার- সিদ্দিকুর রহমানকে- ১০,০০০/- টাকা, পদ্মা ড্রাগ হাউস প্রোভাইডার বিপুল চন্দ্র মালাকে- ৮০০০/- টাকা, একতা ফার্মেসি ৫০০০/- টাকা সর্বমোট ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়।
আদায়কৃত জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। পাশাপাশি জব্দ করা মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধগুলো পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন, সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সাদরুল আলম সিয়াম।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে এসময় উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন, ফরিদপুরের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান। অভিযানে ভাঙ্গা থানার পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
তবে, অভিযোগ উঠেছে এ সময় স্থানীয় সাংবাদিকগণ ছবি তুলতে গেলে ভাঙ্গা বাজার ঔষধ ব্যবসায়ীর সভাপতি কিবরিয়া বিশ্বাস সাংবাদিকদের সাথে বাকবিতন্ডা শুরু করে দেন এবং ছবি প্রকাশ করতে নিষেধ করেন।
সাংবাদিকগণ বলেন, স্থানীয় সাংবাদিকদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন দৈনিক জনকণ্ঠ ও দৈনিক সারাবেলা পত্রিকার সাংবাদিক মো. রফিকুল ইসলাম, দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকার মো. সাখাওয়াত হোসেন, নন্দিত আইপি টিভির সাংবাদিক জামাল উদ্দিন, সাংবাদিক জাকারিয়া খান প্রমুখ। তার এমন আচরণে সাংবাদিকগণ সহ আশেপাশের সকলেই হতভম্ব হয়ে পড়েন।
জনস্বাস্থ্য সুরক্ষায় ভবিষ্যতেও মেয়াদোত্তীর্ণ, নিষিদ্ধ ও অননুমোদিত ওষুধের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost