1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা | বাংলা মাটির নিউজ
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে ককটেল-গুলি নিয়ে সংঘর্ষ: মিল্টন-শ্যুটার মুন্নাসহ গ্রেপ্তার-৩ মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামী যুবলীগ নেতা খাইরুদ্দিন মোল্লা গ্রেপ্তার মুন্সীগঞ্জের সিরাজদিখানে জনদুর্ভোগ লাঘব ও উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় মো: এম হায়দার আলী মুন্সীগঞ্জের চরাঞ্চলে অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র,গুলি ইয়াবাসহ গ্রেফতার করেছে ডিবি রংপুরে ব্যাক্তিগত ঝগড়া নিয়ে বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চর কিশোরগঞ্জের বালুরঘাটে চাপাতি দিয়ে কুপিয়ে যুবদল নেতাকে হত্যা মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি টিনের বসতঘরে আগুন,ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে উলিপুরে গাঁজা সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ প্রায় এক লাখ টাকার ক্ষতির দাবি কৃষকের উলিপুরে বাচ্চু হত্যার রহস্য উদ্‌ঘাটন আসামী আটক হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৯ বার

স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ব্যতীত পরিচালিত একটি কারখানায় ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

​আজ ৭ সেপ্টেম্বর (২০২৬) লৌহজং উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর,মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা কারপাশা হলদিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়,ওই এলাকায় ‘অপটিমাল ট্রাক অটোমেশন এন্ড ইঞ্জিনিয়ারিং’ নামের একটি প্রতিষ্ঠান পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র না নিয়েই কার্যক্রম পরিচালনা করে আসছিল।অভিযানকালে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ১৫(২) ধারা লঙ্ঘনের অপরাধে প্রতিষ্ঠান-টিকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

লৌহজং উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু এই মোবাইল কোর্ট অভিযানে নেতৃত্ব প্রদান করেন।এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর,মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ ছানোয়ার হোসেন।

​অভিযান পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তরের হিসাবরক্ষক জনাব মোহাম্মদ সোহেল রানাসহ লৌহজং থানার একদল চৌকস পুলিশ ও আনসার সদস্য সার্বিক সহযোগিতা প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তর,মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে,পরিবেশ সুরক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৩৭
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৩
  • ১১:৪৭
  • ৩:৫৩
  • ৫:৩৩
  • ৬:৪৭
  • ৫:৫৭

আর্কাইভ

অক্টোবর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« সেপ্টে    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost