1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
গাইবান্ধায় পাসপোর্ট অফিসে দুদকের অভিযান | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নাতনিকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে দাদির মৃত্যু তিস্তার তীর রক্ষা প্রকল্পে লুটপাটের মহোৎসব মুন্সীগঞ্জে স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা মুন্সীগঞ্জে শাহ সিমেন্ট ফ্যাক্টরির জেটি থেকে নদীতে পড়ে শ্রমিকের মৃত্যু মুন্সীগঞ্জের্য সিরাজদিখানে ডিবি পুলিশের হামলার মামলার আসামী আমির হোসেন কসাইকে গ্রেফতার  মুন্সীগঞ্জে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ এলাকায় রাস্তার পাশে পলিথিনে মোড়ানো শিশুর ভ্রূণ মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীরাতে রাতে নিখোঁজের পর বিকালে মিলল বাড়ির পাশের পুকুরে ব্যবসায়ীর মরদেহ মুন্সীগঞ্জের সিরাজদিখানে নাগরিক সাংবাদিক মো:খায়রুল আলম রফিকের জন্মদিন উদযাপন  মুন্সীগঞ্জের সিরাজদিখানে সংখ্যালঘুর গরু চুরির অভিযোগে আওয়ামী লীগ নেতার ছেলে সহ গ্রেফতার ২

গাইবান্ধায় পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

  • আপডেট টাইম : রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৬০ বার
গাইবান্ধায় পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
গাইবান্ধায় পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

মোঃ রাজু মিয়া, বিশেষ প্রতিনিধিঃ

গাইবান্ধা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় পুলিশ ভেরিফিকেশনের নামে অতিরিক্ত টাকা আদায়সহ বিভিন্ন অভিযোগে তিনজনকে হাতেনাতে আটক করেছে দুদকের কর্মকর্তারা।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর দুদকের সমন্বিত জেলা কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিমের ছয়জন সদস্য এ অভিযান পরিচালনা করেন।

আটককৃতরা হলেন- সোহেল, কাঞ্চন ও রুবেল নামের তিন যুবক। তাদের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের জেলখানা সংলগ্ন এলাকায়।

এর আগে গত ২১ ফেব্রুয়ারি ‘গাইবান্ধায় দালাল ছাড়া পাসপোর্টের আবেদন জমা দেওয়া যায় না’ শিরোনামে ঢাকা পোস্টে সংবাদ প্রকাশিত হয়। সেখানে পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য ও সেবাগ্রহীতাদের নানা বিড়ম্বনার চিত্র তুলে ধরা হয়। এরপর আজ দুদকের কর্মকর্তারা গাইবান্ধা পাসপোর্ট অফিসে অভিযান শুরু করেন।

রংপুর দুদক কার্যালয়ের সহকারী পরিচালক হোসাইন শরীফ জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও গাইবান্ধা পাসপোর্ট অফিস সংক্রান্ত অনিয়মের নিউজের পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টিমের সদস্যরা ছদ্মবেশে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে হয়রানি ও দালালদের দৌরাত্ম্যের অভিযোগের সত্যতা পান।

এ ছাড়া ভুক্তভোগীর কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়কালে তিন দালালকে টাকাসহ হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৯
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৪
  • ৫:২০

আর্কাইভ

মে ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« এপ্রি    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost