1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
গোবিন্দগঞ্জে এমপির সংবর্ধনা অনুষ্ঠান মাতালেন কণ্ঠশিল্পী মনির খান | বাংলা মাটির নিউজ
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধা-৪ আসন নির্বাচনের ফলাফল স্থগিতের দাবিতে সংবাদ সম্মেলন তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ মন্ত্রী সভায় প্রকৌশলী তুহিনকে টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্তির দাবী রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে মুন্সীগঞ্জে আসলাম সুইটসে মূল্য তালিকা অমান্য করে ফাস্টফুড বিক্রিতে ৪ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে টংঙ্গীবাড়ীর আলদীতে মাঠা কিনতে এসে প্রাণ গেছে একজনের মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নে পরিত্যক্ত মুদি দোকান হতে ৩ বালতি তাজা ককটেল উদ্ধার করলো সেনাবাহিনীর মুন্সীগঞ্জ-৩ আসনে সহিংসতায় জসিমের সঙ্গে প্রতিপক্ষের পূর্ববিরোধের জেরে নিহত,এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনী  বিভিন্ন পত্রিকায় একাধিক প্রতিবেদনের পরেও ওয়াকফ সম্পত্তি বার বার দখলের অপচেষ্টা নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মো:আব্দুল্লাহকে গণসংবর্ধনা

গোবিন্দগঞ্জে এমপির সংবর্ধনা অনুষ্ঠান মাতালেন কণ্ঠশিল্পী মনির খান

  • আপডেট টাইম : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ২১৬ বার
গোবিন্দগঞ্জে এমপির সংবর্ধনা অনুষ্ঠান মাতালেন কণ্ঠশিল্পী মনির খান

স্টাফ রিপোর্টার: গাইবান্ধার গোবিন্দগঞ্জে নব-নির্বাচিত এমপি’র সংবর্ধনা অনুষ্ঠান মাতালেন কণ্ঠশিল্পী মনির খান।

শনিবার (২ মার্চ) বিকালে উপজেলার রাখালবুরুজ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে আমতলী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংসদের ৩২, গাইবান্ধা-৪ আসনের আওয়ামী লীগের নির্বাচিত এমপি ও সমাজকল্যাণ ও ত্রাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে জনপ্রিয় ‘অঞ্জনা’ গানের কণ্ঠশিল্পী মনির খান তার মৌলিক গান গেয়ে উপস্থিত দর্শক ও শ্রোতাদের মাতিয়ে রাখেন। মাঝ রাত পর্যন্ত চলে গান পরিবেশনা।

সংবর্ধনার শুরুতে এমপিকে ফুলের তোড়া ও বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ। তিনি বলেন- চলতি বছরের ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনে ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সাধারণ ভোটাররা আমাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। আমি উপজেলাবাসীসহ সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞ। আপনারা আমাকে দোয়া করবেন যেন, অগ্রাধিকারভিত্তিতে জনগুরুত্বপূর্ণ কাজগুলো যতদ্রুত সম্ভব বাস্তবায়ন করতে পারি। অতীতের ন্যায় আগামীতেও যেন আপনাদের ভালবাসা নিয়ে উপজেলাবাসীর প্রয়োজনে পাশে দাঁড়াতে পারি। সকলের সুখ ও দুঃখগুলো ভাগাভাগি করে চলতে পারি।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব বিএসসি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মাস্টারের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজ্বী জাকারিয়া ইসলাম জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঠাণ্ডু, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা খায়রুল বাসার নয়ন, জাতীয় শ্রমিক লীগ উপজেলা শাখার সভাপতি গোলজার রহমান, রাখালবুরুজের কৃতি সন্তান পৌর কাউন্সিলর শাহীন আকন্দ, সাপমারা ইউপি চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল, কামারদহ ইউপি চেয়ারম্যান তৌকির হাসান রচি, গুমানীগঞ্জ ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান মুরাদ, তালুককানুপুর ইউপির সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, শিবপুর ইউপির সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম শাহীন, মহিমাগঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যান শিমুল, রাখালবুরুজ ইউপির সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ঠিকাদার ও আওয়ামী লীগ নেতা তারিফ চৌধুরী, নুনু মেম্বার, ইউপি সদস্য এনামুল হক, রফিকুল মাস্টার, জেলা তাঁতী লীগের সভাপতি আহসান হাবীব স্বাধীন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফরহাদ আকন্দ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৫:১৩
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৫৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১৯
  • ১২:১৬
  • ৪:১৫
  • ৫:৫৫
  • ৭:১০
  • ৬:৩৩

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জানু    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost