1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
কবি ও কলামিষ্ট মাহমুদ ইলাহী মন্ডল এর জানাজা অনুষ্ঠিত | বাংলা মাটির নিউজ
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ বিভাগের ‘শ্রেষ্ঠ শিক্ষক সংগঠক’ নির্বাচিত হলেন মোঃ সাইদুর রহমান মুন্সীগঞ্জের সিরাজদিখানে অনলাইন জুয়া খেলার অভিযোগে যুবক গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে আইনশৃঙ্খলা মিটিংয়ে জামায়াত নেতাকে পিটিয়ে বের করে দিলো বিএনপি কর্মীরা মুন্সীগঞ্জের সিরাজদিখানে অগ্নিকাণ্ডে দুটি বসতঘর ও ঘরে থাকা আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে বেশি দামে এলপিজি বিক্রি,দুই ব্যবসায়ীকে জরিমানা মুন্সীগঞ্জে শিলমন্দি এলাকায় ৫ তলা ভবনে আগুন,ছাদে আটকা পড়া বাসিন্দাদের উদ্ধার করলো ফায়ার সার্ভিস পাঠকের আস্থায় এগিয়ে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তা’:সেরা প্রতিবেদকদের স্বীকৃতি Website publishing check 789a735adb0b মল্লিকবাড়ী ইউপির ৫০ বছরের অপেক্ষার অবসান,নিজস্ব জমিতে হচ্ছে কমপ্লেক্স ভবন বিএনপির বিপক্ষে বললে সাংবাদিকতা শিখিয়ে দেব’-সাংবাদিকদের হুঁশিয়ারি এমপি তমিজউদ্দিন

কবি ও কলামিষ্ট মাহমুদ ইলাহী মন্ডল এর জানাজা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৩০৭ বার
কবি ও কলামিষ্ট মাহমুদ ইলাহী মন্ডল এর জানাজা অনুষ্ঠিত

রিয়াজুল হক সাগর, রংপুর: রংপুরের বিশিষ্ট কলামিস্ট, কবি ও অনুবাদক মাহমুদ ইলাহী মন্ডল (৬৬) আর নেই। রোববার সন্ধ্যা ৭ টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সম্প্রতি স্ট্রোক করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

সোমবার (১৮ মার্চ) বাদ জোহর নগরীর কেরামতিয়া জামে মসজিদে মরহুমের ২য় জানাযা শেষে মুন্সিপাড়া কবরস্থানে তাঁর মা বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন অভিযাত্রিক সাহিত্য সংস্কৃতি সংসদ এর সভাপতি কথাসাহিত্যিক রানা মাসুদ। এর আগে বেলা বারোটায় রংপুর বিয়াম স্কুল প্রাঙ্গনে আরেকটি জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।মাহমুদ ইলাহী মন্ডল রংপুর নগরীর ধাপ এলাকার বাসিন্দা ছিলেন। পেশাগত জীবনে বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা ছিলেন। তিনি রংপুর জিলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক প্রয়াত আব্দুল কাদের মন্ডলের একমাত্র ছেলে। তারঁ ৬ বোন। মাহমুদ ইলাহী মন্ডল ব্যক্তিগত জীবনে চিরকুমার ছিলেন।

তিনি জাতীয় পত্রিকায় সমসাময়িক রাজনীতিসহ অন্যান্য বিষয়ে নিয়মিত কলাম লিখতেন। তিনি কবিতা লেখার পাশাপাশি অনুবাদকও ছিলেন। মাহমুদ ইলাহী মন্ডল ঢাকাসহ রংপুরের বিভিন্ন সাহিত্য সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।এদিকে কলামিস্ট, কবি ও অনুবাদক মাহমুদ ইলাহী মন্ডলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের পক্ষে সভাপতি রানা মাসুদ, রংপুর সাহিত্য সংস্কৃতি পরিষদের ডাঃ মফিজুল ইসলাম মান্টু, লেখক প্রফেসর মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক মামুন উর রশীদ, জাতীয় কবিতা পরিষদ রংপুর বিভাগের সাধারণ সম্পাদক মনজিল মুরাদ লাভলু, বিভাগীয় লেখক পরিষদের সভাপতি কাজী মো. জুননুন, সাধারণ সম্পাদক জাকির আহমদ, রংপুর সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক শাহ আলম, মৌচাক পরিবারের সাধারণ সম্পাদক রেজাউল করিম জীবন, ছান্দসিক সাধারণ সম্পাদক সোহানুর রহমান শাহীন, কবি তৈয়বুর রহমান বাবু, কবি বাদল রহমান, কবি মাসুদ বশীর, কবি শরিফ উর রহমান, বদ্বীব বাংলাদেশ পত্রিকার সহ সম্পাদক কবিও সাংবাদিক রিয়াজুল হক সাগরসহ অন্যান্য সাহিত্য সংগঠনের নেতৃবৃন্দ।

এক শোক বার্তায় জানিয়েছেন, মাহমুদ ইলাহী মন্ডলের মৃত্যুতে আমরা একজন নিবেদিত প্রাণ লেখককে হারালাম যিনি রংপুরে বসেও জাতীয় পর্যায়ের বিভিন্ন মাধ্যমে লেখালিখি করে আমাদের গর্বিত করেছেন। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে আল্লাহপাক যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন সেই দোয়া করেছেন। সেই সাথে মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

সেই সাথে সম্মিলিত লেখক সমাজ রংপুরের উদ্যোগে আগামী ২১ মার্চ বৃহস্পতিবার বিকেলে রঙ্গপুর সাহিত্য পরিষৎ হলরুমে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৩৩
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৪৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৯
  • ১১:৫০
  • ৪:০২
  • ৫:৪৪
  • ৬:৫৭
  • ৫:৫১

আর্কাইভ

অক্টোবর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« সেপ্টে    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost