
বিশেষ প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা আব্দুল লতিফ প্রধান কে মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করার লক্ষে তালুককানুপুর ইউনিয়নের জামালপুর বাজার ও ফুলবাড়ী ইউনিয়ন ভাগদরিয়া চেয়ারম্যান মোড়ে অফিস উদ্বোধন ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সভায় বক্তারা আগামী ২১শে মে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল লতিফ প্রধানের মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে পুনরায় জয়যুক্ত করার ব্যাপারে ভোটারদের উদ্বুদ্ধ করেন।
এতে বক্তব্য রাখেন মোটরসাইকেল মার্কার প্রার্থী আব্দুল লতিফ প্রধান, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদু, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক মাননীয় সংসদ সদস্য লুৎফর রহমান চৌধুরী,উপজেলা জাতীয় পার্টি সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গনি সরকার, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শরিফুল ইসলাম তাজু, কোচাশহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মন্ডল,তালুক্কানুপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ আলম মন্ডল, ফুলবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান আনিছুর রহমান মণ্ডল শিবলু,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরে আলম সিদ্দিকী সাবেক দপ্তর সম্পাদক অধ্যাপক ফিরোজ খানন নুন, ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মাস্টার, মনজুরুল ইসলাম সহ স্থানীয় আওয়ামীলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগের নেতৃবৃন্দ।