1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
ময়মনসিংহে তারেক রহমানের আগমনে উপলক্ষে ভালুকায় বিএনপির শুভেচ্ছা মিছিল | বাংলা মাটির নিউজ
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
জাপা চেয়ারম্যানের সঙ্গে মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের মতবিনিময় মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে পাইপগান ও ডিস্ক ব্রেকের কুড়ালসহ ২ জন গ্রেপ্তার মুন্সীগঞ্জে ডাবের অতিরিক্ত দাম ও মূল্য তালিকা প্রদর্শন না থাকায় ভোক্তা অধিকারের অভিযান,জরিমানা ১ হাজার মুন্সীগঞ্জে মেঘনা নদী থেকে অজ্ঞাত নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জের লৌহজংয়ে মার্কেটে আগুন,ফায়ার সার্ভিসের তৎপরতায় দ্রুত নিয়ন্ত্রণে মুন্সীগঞ্জের সিরাজদিখানে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন,সুষ্ঠু তদন্তের দাবি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলীর মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে বিক্ষোভ মুন্সীগঞ্জে জুলাই শহীদদের কবর জিয়ারত ও ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ উদ্বোধন মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাঁদাবাজির অভিযোগে বিএনপি সাধারণ সম্পাদকসহ ৩ নেতার বিরুদ্ধে মানববন্ধন মুন্সীগঞ্জে জনশক্তি যুব উন্নয়ন সংস্থার স্থায়ী কার্যালয়ের উদ্বোধন

ময়মনসিংহে তারেক রহমানের আগমনে উপলক্ষে ভালুকায় বিএনপির শুভেচ্ছা মিছিল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ৩৭৯ বার
ময়মনসিংহে তারেক রহমানের আগমনে উপলক্ষে ভালুকায় বিএনপির শুভেচ্ছা মিছিল

মোঃ আকাশ আহমেদ,ভালুকা প্রতিনিধিঃ-

প্রায় ২২ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ময়মনসিংহ সফরকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক অঙ্গন উত্তাল হয়ে উঠেছে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার ময়মনসিংহে অনুষ্ঠিতব্য জনসভায় তার অংশগ্রহণের খবরে দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

এই সফরকে স্বাগত জানিয়ে ময়মনসিংহের ভালুকা উপজেলায় বিএনপির উদ্যোগে সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল শুভেচ্ছা মিছিল। বিকেল সাড়ে ৪টায় পাইলট হাইস্কুল মোড় থেকে শুরু হওয়া মিছিলটি ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে কোর্ট ভবন এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিল চলাকালে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে রাজপথকে মুখরিত করেন। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে রাজনৈতিক জাগরণ ও উচ্ছ্বাস।

মিছিল শেষে কোর্ট ভবন এলাকায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। এছাড়া ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, জেলা বিএনপির সদস্য ও পৌর আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান, যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা যুগ্ম আহ্বায়ক উসমান গণি মৌলিক মাখন, গুলজার হোসেন, সাখাওয়াত হোসেন খান পাঠান, উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাসেল বক্তব্য দেন।

বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম জোরদার করবে।

এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হওয়ায় এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছিল।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:০৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১০
  • ১২:০৮
  • ৪:৪১
  • ৬:৪২
  • ৮:০১
  • ৫:২৯

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost