
স্টাফ রিপোর্টার: আগামী ২১মে /২০২৪ইং আসন্ন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আব্দুল লতিফ প্রধান কে মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার লক্ষে এক নির্বাচনীয় পথসভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ই মে মঙ্গলবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ উপজেলার কোচা শহর ইউনিয়ন বাসীর আয়োজনে এবং কোচাশহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মন্ডলের আহবানে এ মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, মোটরসাইকেল প্রতিকের উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা মোকাদ্দেস আলী প্রধান বাদু,,সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব লুৎফর রহমান চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গনি সরকার,মাইক প্রতিকের উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম তাজু, সাবেক প্রচার ও প্রচারণা সম্পাদক নূরে আলম সিদ্দিক, আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক ফিরোজ খানুন নুন সহ উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।