1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
কারিগরি শিক্ষা বোর্ড সারাদেশে দ্বিতীয় টাঙ্গাইলের ধনবাড়ীর জুথী | বাংলা মাটির নিউজ
সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ,আহত ফ্লাইট যাত্রী,থানায় অভিযোগ মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে আওয়ামী লীগের লিফলেট বিতরণের অভিযোগে আটক- ১ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দোগাছি এলাকায় সড়ক থেকে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার  কুড়িগ্রাম জেলায় বিভিন্ন স্পোর্ট টার্গেট করে ১২ জনকে গ্রেফতার করে পুলিশ ভালুকায় রাসেল মিল সংলগ্ন সড়কের জলাবদ্ধতা নিরসন করলেন কাউন্সিলর প্রার্থী মোঃ ফজলুল হক রংপুরে বাবাকে বাচাঁতে নদীতে ঝাপ ছেলের মৃত্যু মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালতে ১ মাদকসেবী কে ১ মাসের কারাদণ্ড  মুন্সীগঞ্জে ফেমাস ডায়াগনস্টিক সেন্টারের যন্ত্রপাতি আত্মসাতের অভিযোগে সাংবাদিক সম্মেলন মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে বিশেষ অভিযানে এক নারীসহ ৬  মাদক কারবারি গ্রেফতার

কারিগরি শিক্ষা বোর্ড সারাদেশে দ্বিতীয় টাঙ্গাইলের ধনবাড়ীর জুথী

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ২২৪ বার
কারিগরি শিক্ষা বোর্ড সারাদেশে দ্বিতীয় টাঙ্গাইলের ধনবাড়ীর জুথী

নাজিবুল বাশার, টাঙ্গাইল সংবাদদাতা: কারিগারি শিক্ষা বোর্ডের এসএসসি ভোকেশনাল শাখায় সারাদেশে দ্বিতীয় স্থান অর্জন করেছেন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ফাতেমা আক্তার জুথী। চলতি বছর এ্যাপারেল ম্যানুফেকচারিং বেসিকস ট্রেডে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তিনি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ভাইঘাট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। ফলাফল অনুযায়ি সে ২৬০০ নম্বরের মধ্যে ২৪১৪ নম্বর পেয়েছেন।

ভাইঘাট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এমরান হোসেন জুয়েল বলেন, জুথী বিদ্যালয়ে বরাবরই ভালো ফলাফল করেছে। বোর্ড পরীক্ষায় ভালো করবে এটা আমরা নিশ্চিত ছিলাম। তবে সারাদেশে দ্বিতীয় হবে এই ধারণা আমাদের ছিলনা। ওর সফলতায় আমরা আনন্দিত। জুথীর মা রেহেনা বেগম ও বাবা মো. জুলহাস উদ্দিন আনন্দে আত্মহারা। জুলহাস উদ্দিনের স্বল্প আয়ের সংসারের সকলেরই স্বপ্ন ছিল ভালো ফলাফলের। রেহেনা বেগম বলেন, এসএসসিতে জিপিএ পাঁচ পাওয়াতেই আমরা সন্তুষ্ট ছিলাম। কিন্তু যখন জানলাম জুথী সারাদেশে দ্বিতীয় হয়েছে তখন আমরা স্বর্গসুখ পেয়েছি।

আমি সকলের কাছে দোয়া চাই। ভবিষ্যতে যাতে আমার মেয়ে প্রকৃত মানুষ ও দেশ গড়ার কারিগর হয়। জুথী বলেন, আমি প্রতিদিনের পড়া প্রতিদিন শিখেছি। সময় পেলেই আগের পড়াগুলো রিভিশন করেছি। স্বপ্ন ছিল এসএসসিতে ভালো ফলাফল করার। কিন্তু বোর্ডস্ট্যান্ড করার কথা কল্পনাও করিনি। বাবা-মা, শিক্ষকদের দোয়ায় আল্লাহর মেহেরবানীতে এই ফলাফল অর্জিত হয়েছে। আমি ভবিষ্যতে বিসিএস প্রশাসনে যুক্ত হয়ে দেশ ও জনগণের সেবা করার চেষ্টা করবো। আমি সকলের নিকট দোয়া চাই।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৯
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৩১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৫
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩১
  • ৭:৫০
  • ৫:২৪

আর্কাইভ

মে ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« এপ্রি    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost