1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
শিক্ষক নিবন্ধন পরীক্ষা পাস করলেন, শহীদ আবু সাঈদ | বাংলা মাটির নিউজ
সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ,আহত ফ্লাইট যাত্রী,থানায় অভিযোগ মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে আওয়ামী লীগের লিফলেট বিতরণের অভিযোগে আটক- ১ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দোগাছি এলাকায় সড়ক থেকে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার  কুড়িগ্রাম জেলায় বিভিন্ন স্পোর্ট টার্গেট করে ১২ জনকে গ্রেফতার করে পুলিশ ভালুকায় রাসেল মিল সংলগ্ন সড়কের জলাবদ্ধতা নিরসন করলেন কাউন্সিলর প্রার্থী মোঃ ফজলুল হক রংপুরে বাবাকে বাচাঁতে নদীতে ঝাপ ছেলের মৃত্যু মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালতে ১ মাদকসেবী কে ১ মাসের কারাদণ্ড  মুন্সীগঞ্জে ফেমাস ডায়াগনস্টিক সেন্টারের যন্ত্রপাতি আত্মসাতের অভিযোগে সাংবাদিক সম্মেলন মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে বিশেষ অভিযানে এক নারীসহ ৬  মাদক কারবারি গ্রেফতার

শিক্ষক নিবন্ধন পরীক্ষা পাস করলেন, শহীদ আবু সাঈদ

  • আপডেট টাইম : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ২৮২ বার
শিক্ষক নিবন্ধন পরীক্ষা পাস করলেন, শহীদ আবু সাঈদ

রিয়াজুল হক সাগর, রংপুর: শিক্ষক নিবন্ধন পরীক্ষা পাস করলেন ‘শহীদ আবু সাঈদ। ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় পাস করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ।

সোমবার বিকেলে এনটিআরসিএর ওয়েবসাইটে নিবন্ধন পরীক্ষার লিখিত ফলাফল প্রকাশ করা হয়। এতে ফলাফলে দেখা গেছে, শহীদ আবু সাঈদ ইবতেদায়ি সহকারী শিক্ষক হিসেবে লিখিত পরীক্ষায় পাস করেছেন। ফলাফল প্রকাশের পর ফেসবুকে আবেগঘন পোস্ট দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শামসুর রহমান সুমন। তিনি পোস্টে লেখেন, ১১ তারিখ ক্যাম্পাসে মিছিল করার পর ১২ তারিখ ছিল আবু সাঈদ ভাইয়ের নিবন্ধন লিখিত পরীক্ষা। আমরা ওইদিন সকালে মিটিং করব। তো আবু সাঈদ ভাই বলছিলেন, পরীক্ষা দেব কি না- কিছুই পড়িনি আন্দোলনের কারণে। আমরা বললাম, ভাই পরীক্ষা দিয়ে আসেন আমরা বিকেলে মিটিং করব। ১১ তারিখ ছাত্রলীগের চড়-থাপ্পড় মার খাওয়ার স্ট্রেস নিয়ে ১২ তারিখ পরীক্ষা দিতে যায় সাঈদ ভাই। আজ ফলাফল প্রকাশ করা হয়েছে।

কিন্তু আবু সাঈদ ভাই নাই। আমরা শুধু বীর সাঈদ ভাইকে হারাইনি, হারিয়েছি মেধাবী শিক্ষার্থীকে। গত ১৬ জুলাই বৈষমবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৯
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৩১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৫
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩১
  • ৭:৫০
  • ৫:২৪

আর্কাইভ

মে ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« এপ্রি    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost