
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ-২ আসনের টংঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করিম।
ফজলুল করিম বলেন,“স্বাধীনতার পর থেকে বহু এমপি হয়েছেন,কিন্তু মুন্সীগঞ্জের ভাগ্য তেমন বদলায়নি।তাই সকলকে দল-মত নির্বিশেষে দাঁড়িপাল্লা মার্কারের পক্ষে কাজ করার আহ্বান জানাই।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন জেলা মজলিসে শুরা সদস্য মাওলানা এম এ বারী,শিক্ষক ফেডারেশনের সহ-সভাপতি, বালিগাঁও ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারি,এবং স্থানীয় জামায়াত কর্মী ও সমর্থকরা।