1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
তিন বিভাগে বৃষ্টির আভাস | বাংলা মাটির নিউজ
শনিবার, ০২ মে ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে হত্যা স্ত্রী ও শালক গ্রেফতার ফুলছড়ির এরেন্ডাবাড়ী ইউপি সদস্য শাহ জামাল মেম্বার গ্রেফতার  সিদ্ধিরগঞ্জে ইপিজেডের ব্যবসা দখলে নিতে ঠিকাদার রমজানের বিরুদ্ধে মিথ্যাচার উলিপুর উপজেলার নুতন উপজেলা নির্বাহী অফিসার এ. টি. এম. আরিফ রংপুরে পথ হারিয়ে দিশেহারা বাকপ্রতিবন্ধী নারী পাঁচ দিনেও খোঁজ মিলেনি পরিবারের মুন্সীগঞ্জের সিরাজদিখান পুলিশের বিশেষ অভিযানে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মুন্সীগঞ্জে চুরি মামলার তিন আসামী গ্রেফতার,বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার ফ্যামিলি কার্ডের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে পত্নীতলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল  ভালুকায় কৃষকদলকে গতিশীল করার লক্ষ্যে মতবিনিময় সভা

তিন বিভাগে বৃষ্টির আভাস

  • আপডেট টাইম : বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২২৮ বার
তিন বিভাগে বৃষ্টির আভাস
তিন বিভাগে বৃষ্টির আভাস

মোঃ রাজু মিয়া, বিশেষ প্রতিনিধিঃ

দেশের তিন বিভাগে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে রাতের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

বুধবার ফাল্গুন মাসের ১ তারিখ। কাগজে-কলমে বিদায় নিয়েছে শীত। শুরু হয়েছে ঋতুরাজ বসন্ত। ক্রমেই বাড়ছে তাপমাত্রা, কমছে শীত। তবে এখনো উত্তরাঞ্চলসহ দেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে শীতের দাপট। তবে ফেব্রুয়ারির শেষ নাগাদ শীত বিদায় নিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

বুধবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রংপুর ও রাজশাহী বিভাগে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।

বৃহস্পতিবার রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। বরিশাল ও চট্টগ্রাম বিভাগে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং অন্যত্র তা সামান্য কমতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। রাজশাহী ও রংপুর বিভাগে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী পাঁচ দিনে বৃষ্টিপাত হতে পারে এবং এ সময়ের শেষের দিকে রাত এবং দিনের তাপমাত্রা বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৯
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৩১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৫
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩১
  • ৭:৫০
  • ৫:২৪

আর্কাইভ

মে ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« এপ্রি    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost