1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা | বাংলা মাটির নিউজ
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম
জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি,তারা তো গণতন্ত্রে বিশ্বাস করে না:মুন্সীগঞ্জে মির্জা ফখরুল মুন্সীগঞ্জের সিরাজদিখানে হামলার পর চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মুন্সীগঞ্জ জেলার নব গঠিত কমিটির সভা মুন্সীগঞ্জে গজারিয়ার ফুলদি নদীতে শিগগিরই সেতু নির্মাণ করা হবে : মির্জা ফখরুল নদী পাড়ের মানুষের মুখে হাসি ফোটাতে তিস্তা ব্যারাজ পরিদর্শনে তিন মন্ত্রী মুন্সীগঞ্জে আরিফ হত্যাকারীদের বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন লালমনিরহাটে শিশু হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস ত্রাণমন্ত্রীর মুন্সীগঞ্জের লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ীকে ঘর থেকে ঢেকে নিয়ে কুপিয়ে হত্যা,ব্যবহৃত মোটরসাইকেলে আগুন মুন্সীগঞ্জে পশ্চিম দেওভোগ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে হাজী দম বিরিয়ানিকে জরিমানা মুন্সীগঞ্জে ভাইয়ের বিয়ের মার্কেট করতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় বোনের মৃত্যূ

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১০১ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

“সরকারি খরচে বিরোধ শেষ,সবার আগে বাংলাদেশ“ এ প্রতিপাদ্যে মুন্সীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯ টার দিকে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা ও দায় জজ আদালত ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন হয়ে পতাকা ৭১ হয়ে পুনরায় আদালত চত্তরে শেষ হয়।র‌্যালী শেষে দিবসটি উপলক্ষ্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সিনিয়র জেলা ও দায়রা জজ ফারুক আহমেদ‘র সভাপতিত্বে ও জেলা লিগ্যাল এইড কর্মকর্তা নুর মোহাম্মদ ভুইয়া‘র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন,জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী,শিশু ধর্ষন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক তেহসিন ইফতেখার, পারিবারিক আপিল আদালতের বিচারক মো:মোশারফ হোসেন, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক শরীফুল আলম ভুঞা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো:সারাফুজ্জামান আনছারী,পুলিশ সুপার মো:মেনহাজুল আলম,জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জিপি কৌশলী অ্যাডভোকেট মো:তোতা মিয়া,পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো:হালিম হোসেন, আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ হান্নান মিয়া জুয়েল,সাবেক সভাপতি অ্যাডভোকেট মো: জাকারিয়া মোল্লা সহ আদালতের অন্যান্য বিচারক,আইনজীবী ও জেলা পুলিশের সদস্যরা।সভায় বক্তারা বলেন,সরকার আর্থিকভাবে অসচ্ছল,সহায় সম্বলহীন এবং নানাবিধ আর্থ সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ জনগোষ্ঠীকে আইনী সহায়তা জেলা লিগ্যাল এইড অফিস সহায়তা করে আসছে। সারাদেশে দরিদ্র ও অসহায় মানুষ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে আইনি সহায়তা গ্রহন করছে।এসময় শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী হিসেবে পুরস্কার প্রাপ্ত হন অ্যাডভোকেট মো:হাফিজ উদ্দিন ও অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন মাকসুদা।অ্যাডভোকেট মো:হাফিজ উদ্দিন পর পর পাঁচ বারের মতো শ্রেষ্ঠ প্যানেল আইনজীবীর পুরস্কার পেলেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৪
  • ১২:০৩
  • ৪:৩৯
  • ৬:৫১
  • ৮:১৮
  • ৫:১১

আর্কাইভ

জুন ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মে    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost