1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল | বাংলা মাটির নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জ প্রেসক্লাব পরিদর্শনে জেলা প্রশাসক, গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকার আহবান মুন্সীগঞ্জের্যষর সিরাজদিখানে হতদরিদ্র নারী, শিক্ষাপ্রতিষ্ঠান ও মৎস্য খাতের উন্নয়নে বিভিন্ন উপকরণ বিতরণ মুন্সীগঞ্জের সিরাজদিখানে কমিউনিটি পুলিশিং উপলক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা  মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি কার্যালয়ে হামলা,যুবদল নেতাসহ আহত- ৪

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

  • আপডেট টাইম : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ৩৩৩ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী,বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পবিত্র কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে শনিবার ৩ জানুয়ারী সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের

সিরাজদিখান উপজেলা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি সভাপতি মুন্সীগঞ্জ ১ (শ্রীনগর -সিরাজদিখান) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ’র সভাপতিত্বে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরেন,উপজেলা সহসভাপতি মোতাহার হোসেন,মোয়াজ্জেম হোসেন বাবুল,সদস্য সচিব আনসার মোল্লা,দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার,আমিনউদ্দীন চৌধুরী।

আরো উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম সিদ্দিক মোল্লা,সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি হলেন তপন কুমার দাস,জ্ঞানদীপ ঘোষ,রশুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি খিজির চৌধুরী, বয়রাগাদী ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিব সরকার,ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হোসেন,উপজেলা যুবদলের আহবায়ক ইয়াসিন সুমন সদস্য সচিব শাহাদাৎ সিকদার,যুবদল যুগ্মআহ্বায়ক কদম আলী,সদস্য শেখ সিফাতুল ইসলাম জনি,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজিজুল ইসলাম সদস্য সচিব শেখ মো: রাসেল,জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি হিমেল মল্লিক,উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মো:নাঈম সহ শ্রীনগর,সিরাজদিখান উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার নারী-পুরুষ।

দোয়া মাহফিলে শেখ মোঃ আব্দুল্লাহ বলেন,আমরা সবাই ধানের শীষ প্রতীকের লোক আমাদের মাঝে কোন ভেদাভেদ নাই হয়তো কারো মতবিরোধ থাকতে পারে।আসুন আমরা সবাই মান অভিমান ভুলে হাতে হাত রেখে এক সাথে কাজ করি ধানের শীষ প্রতীকের কাজ করি।আমি আপনাদের কর্মী আপনারা আমার নেতা।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামিয়া শেখ মোহাম্মদ কওমি মাদরাসার নায়েবে মোহতামিম মুফতী হাবিবুর রহমান।পরে সবার মাঝে তোবারক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost