1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজে ইংরেজি বিভাগের উদ্যোগে সারাদিনব্যাপী পূর্ণমিলনী অনুষ্ঠান | বাংলা মাটির নিউজ
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভালুকায় শ্রমিক দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ র‍্যালি কাউনিয়ায় আওয়ামীলীগ নেতা সহ গ্রেফতার ৫ আনোয়ার খান মডেল স্কুলের শিক্ষিকা রোশেদা খানমের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্যারেজে ডাকাতি,হাত-পা বেঁধে নির্যাতনে ব্যবসায়ী নিহত মুন্সীগঞ্জে সেতুর অভাবে দুর্ভোগে তিন ইউনিয়নের মানুষ,গুদারা ঘাটে স্থায়ী সেতু নির্মাণের দাবি মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৬০ কৃষকদের বিনা মূল্যে রপ্তানিযোগ্য আলুর বীজ ও উপকরণ বিতরণ নওগাঁয় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ,সংবাদ সম্মেলন উলিপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলমের দাফন সম্পন্ন  কাহালগাঁও দোলমা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মো: সাইদুর রহমান মুন্সীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান,দুই প্রতিষ্ঠানের জরিমানা

মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজে ইংরেজি বিভাগের উদ্যোগে সারাদিনব্যাপী পূর্ণমিলনী অনুষ্ঠান

  • আপডেট টাইম : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ৪০৭ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হরগঙ্গা কলেজে ইংরেজি বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য পূর্ণমিলনী অনুষ্ঠান।দিনটি ছিল স্মৃতি,সম্মাননা ও ‘রেমিনিসেন্স’ ম্যাগাজিন উন্মোচনের সঙ্গে মুখর।শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।এর আগে রেলির মাধ্যমে শুরু হয় পূর্ণমিলনীর যাত্রা।প্রায় ৪০০ জন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।দীর্ঘদিন পর প্রিয় ক্যাম্পাসে ফিরে এসে তাঁরা আবেগঘন পরিবেশে স্মৃতিচারণ করেন এবং প্রিয় শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে আনন্দঘন সময় কাটান।সকাল ১১টা ৩০ মিনিটে কলেজের অধ্যক্ষ জনাব প্রফেসর নাজমুন নাহার ইংরেজি বিভাগের প্রকাশিত ম্যাগাজিন “রেমিনিসেন্স” আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন,যা অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে।অনুষ্ঠানের একপর্যায়ে বিভাগ ও শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২১ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।স্মৃতিচারণ সভা,আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ক্যাম্পাসকে উৎসবমুখর করে তোলে।প্রাক্তন শিক্ষার্থীরা গান,কবিতা আবৃত্তি ও বিভিন্ন পরিবেশনায় অংশগ্রহণ করেন।বক্তারা বলেন,এ ধরনের পূর্ণমিলনী প্রজন্মের মধ্যে সেতুবন্ধন তৈরি করে এবং ইংরেজি বিভাগের ঐতিহ্য ও গৌরবকে আরও সমৃদ্ধ করে। বিকেলে সমাপনী পর্বে রেফেল ড্র অনুষ্ঠিত হয়,যেখানে ৩০টি পুরস্কার বিজয়ীদের মাঝে বিতরণ করা হয়। সারাদিনব্যাপী এই আনন্দঘন পূর্ণমিলনী অনুষ্ঠান শেষ হয় সন্ধ্যা ৫ঃ৩০ মিনিটে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৫৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০০
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:১৯

আর্কাইভ

নভেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« অক্টো    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost