1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের লৌহজংয়ে সেনাবাহিনীর বিশেষ অভিযান তিন মাদক ব্যবসায়ী আটক,ইয়াবা-গাঁজা-হিরোইনসহ নগদ টাকা উদ্ধার | বাংলা মাটির নিউজ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে পত্নীতলায় যুবদলের বিক্ষোভ রংপুরে ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষন চেষ্টা,উলংগ করে ভিডিও ধারণের মাধ্যমে ব্লাক শ্রীবরদীতে অফিসার্স ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মুন্সীগঞ্জে সিরাজদিখানের বালুচর ইউনিয়নে উন্নয়নের ধারাবাহিকতা,নতুন সম্ভাবনার প্রত্যাশা মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুই প্রতিষ্ঠানে যৌথ অভিযান,২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা সরকারি হাসপাতালের সামনে ক্লিনিকের অনুমোদন বন্ধ: মুন্সীগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী রংপুরের পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার Website publishing check 59c673769e57 মুন্সীগঞ্জের সিরাজদিখানে অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন খাসকান্দি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক পত্নীতলায় নজিপুর সরকারি কলেজ রোভার স্কাউটসের উদ্যোগে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপিত

মুন্সীগঞ্জের লৌহজংয়ে সেনাবাহিনীর বিশেষ অভিযান তিন মাদক ব্যবসায়ী আটক,ইয়াবা-গাঁজা-হিরোইনসহ নগদ টাকা উদ্ধার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ৩২০ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি :

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে তিনজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য,চোরাই মালামাল ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সূত্র জানায়,আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্প নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে।এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) বিকাল সাড়ে চারটার দিকে লৌহজং উপজেলার গোয়ালিমান্দ্রা এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়।

অভিযানে গোয়ালিমান্দ্রা এলাকার শরিফুল ইসলাম (২৭),মো: মুনসুর (৩৭) ও মো:আমান উল্লাহ সরদার (২১) নামে তিনজনকে আটক করা হয়।তাদের কাছ থেকে ৪৫ পিস ইয়াবা, ১.৫ কেজি গাঁজা,তিন প্যাকেট হিরোইন,১৫০টি শনাক্তহীন মাদক (পুলিশের শনাক্তকরণ প্রক্রিয়াধীন),চুরিকৃত চারটি বাইসাইকেল,চারটি অটো ব্যাটারি এবং মাদক বিক্রির নগদ ১৭ হাজার ৮৮৪ টাকা উদ্ধার করা হয়।

সেনাবাহিনী জানায়,আটককৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মালামালসহ লৌহজং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে,জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভবিষ্যতেও মাদক,সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।পাশাপাশি সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক তৎপরতার বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:০৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৬
  • ৪:১৭
  • ৬:০৩
  • ৭:১৬
  • ৫:৪৬

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost