1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জ শহরের মানিকপুরে প্রবাসীর বাড়িতে ভাঙচুর ও লুটপাট,গ্রেফতার- ২ | বাংলা মাটির নিউজ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জ শহরের মানিকপুরে প্রবাসীর বাড়িতে ভাঙচুর ও লুটপাট,গ্রেফতার- ২

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ৯৮ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

মুন্সীগঞ্জ শহরের ব্যস্ততম এলাকা মানিকপুরে সৌদি আরব প্রবাসীর বাড়িতে রাতের আঁধারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রধান আসামীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মো:শফিকুর রহমান মাস্টার (৮০) ও মো: শামসুল ইসলাম হীরা (২৫)।ভুক্তভোগী প্রবাসী জাকিরের স্ত্রী নুসরাত জাহান অপি সদর থানা মামলা দায়ের করলে,পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে।

অভিযোগ সূত্রে জানা যায়,গত ৫ জানুয়ারি নুসরাত জাহান অপি নিজের বসতঘরে তালা লাগিয়ে বাবার বাড়িতে বেড়াতে যান।তার অনুপস্থিতির সুযোগ নিয়ে পরদিন ৬ জানুয়ারি রাত আনুমানিক পোনে ১ টার দিকে মিনিটে মুন্সীগঞ্জ শহরের মানিকপুর এলাকায় সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ সাহেবের বাড়ির পেছনে অবস্থিত ওই বসতবাড়িতে শফিকুল রহমানের নেতৃত্বে একদল দুর্বৃত্ত ভাঙচুর চালায়।

ভুক্তভোগীর অভিযোগে উল্লেখ করা হয়,মো:শফিকুর রহমান মাস্টার,শামসুল ইসলাম হীরা,রনি (২৮) সহ অজ্ঞাতনামা ১৫- ২০ জন ব্যক্তি সংঘবদ্ধ ভাবে বাড়িতে প্রবেশ করে ভবনের বিভিন্ন দেয়ালের অংশ ভেঙে ফেলে।এতে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

এছাড়াও টিনসেট ঘরে থাকা একটি এলইডি টিভি,ফ্রিজ, স্টীলের আলমারি,দেয়াল সুকেস,দুটি খাট,প্রায় ৮ ভরি স্বর্ণালংকার এবং নগদ ২ লাখ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।লুট হওয়া মালামালের আনুমানিক ২০ লাখ ৫৭ হাজার টাকা বলে দাবি করেছেন ভুক্তভোগী।

প্রবাসী জাকির হোসেনের স্ত্রী নুসরাত জাহান অপি জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত বাড়িতে এসে তিনি দেখতে পান পুরো ঘর ভাঙচুর করা হয়েছে এবং মূল্যবান মালামাল লুট হয়ে গেছে।বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করে।

তিনি আরও জানান,অভিযুক্তদের সঙ্গে তাদের কোনো জায়গা-জমি সংক্রান্ত বিরোধ ছিল না।অভিযুক্তরা এর আগে কখনই ওই সম্পত্তি নিয়ে কোনো আপত্তি তোলেনি।প্রায় তিন বছর আগে তারা ওই সম্পত্তি ক্রয় করেন এবং দুই বছর ধরে‌ সেখানে বসতঘর নির্মাণ করে বসবাস করে আসছেন।

এ ঘটনায় জেলা শহরের চাঞ্চল্যের সৃষ্টি হলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দুইজন আসামীকে গ্রেপ্তার করে।বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ সদর থানা (ওসি) মো:মমিনুল ইসলাম জানায়,বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা থানায় বুধবার মামলা দায়ের হয়েছে।দুইজনকে আটক করে আদালতে পেরন করা হয়েছে।আরও যারা জড়িত তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:০৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৩
  • ১২:১৩
  • ৪:২৪
  • ৬:০৭
  • ৭:২০
  • ৬:১৬

আর্কাইভ

মার্চ ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« ফেব্রু    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost