1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
বৈশাখীতে শুক্রবার তৌসিফ-তটিনীর ‘পরী’ | বাংলা মাটির নিউজ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর ‘তাল বেলাল’-এর উদ্যোগে দেবীগঞ্জে ২২০০ তালবীজ ও ফুলের চারা আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে পত্নীতলায় যুবদলের বিক্ষোভ রংপুরে ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষন চেষ্টা,উলংগ করে ভিডিও ধারণের মাধ্যমে ব্লাক শ্রীবরদীতে অফিসার্স ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মুন্সীগঞ্জে সিরাজদিখানের বালুচর ইউনিয়নে উন্নয়নের ধারাবাহিকতা,নতুন সম্ভাবনার প্রত্যাশা মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুই প্রতিষ্ঠানে যৌথ অভিযান,২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা সরকারি হাসপাতালের সামনে ক্লিনিকের অনুমোদন বন্ধ: মুন্সীগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী রংপুরের পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার Website publishing check 59c673769e57 মুন্সীগঞ্জের সিরাজদিখানে অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন খাসকান্দি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক

বৈশাখীতে শুক্রবার তৌসিফ-তটিনীর ‘পরী’

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৮৭ বার
বৈশাখীতে শুক্রবার তৌসিফ-তটিনীর ‘পরী’
বৈশাখীতে শুক্রবার তৌসিফ-তটিনীর ‘পরী’

বৈশাখী টেলিভিশনে আগামীকাল (শুক্রবার) রাত ১০.০০টায় প্রচার হবে তৌসিফ ও তটিনী অভিনীত শুক্রবারের বিশেষ নাটক ‘পরী’। গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় রাগিব রাইহান পিয়াল। আরো অভিনয় করেছেন শাওন, জকি আহমেদ জারিফ, সানী, পীরজাদা হারুন প্রমুখ।

নাটকের কাহিনী গড়ে উঠেছে এক সাইকো যুবকের গল্প নিয়ে। গল্পের শুরুতেই দেখা যায় গল্পের নায়ক তৌসিফ আধুনিক এক বাড়ির চিলেকোঠায় ভাড়া নেয়। নির্জন এ বাড়িতে তিনি ছাড়া আর কেউ নেই। সেটি আরেক গল্প যা তখনও অজানা। তবে এ বাড়ির একটি বিষয় যুবককে অবাক করে। যাওয়া আসার পথে প্রতিদিনই এক সুন্দরী মেয়ের চোখাচোখি হয়। দুজনের কথা হয় না কোনো। মেয়েটির প্রতি দুর্বলতা কাজ করতে থাকে ছেলেটির। ভালোলাগার কথাটা কে আগে বলবে সেটিই তার ভাবনার বিষয়। একদিন সকালে ঘর থেকে বের হওয়ার সময় মেয়েটি অবাক করে দিয়ে বলে, সন্ধ্যায় আমি আপনার অপেক্ষায় থাকবো। সায় দেয় ছেলেটি।

সন্ধ্যায় ফিরে দেখে মেয়েটি ছাদের দোলনায় তার অপেক্ষায় বসে আছে। ছেলেটি ফ্রেশ হয়ে মেয়েটির কাছে আসে। যেন সারারাত গল্প চলে দুজনের। এভাবেই কেটে যায় কয়েকদিন। এরপর হঠাৎ করেই মেয়েটি নিরুদ্দেশ। মেয়েটিকে দেখার জন্য ছেলেটি পাগল হয়ে যায়। যে সব জায়গায় মেয়েটি দাঁড়িয়ে থাকত সবখানেই চোখ রাখে ছেলেটি। একদিন মেয়েটি যে ঘরে থাকে সে ঘরে ঢুকে যায়। ভিতরে গিয়ে মেয়েটির নাম ধরে ডাকতে থাকে।

এ সময় ছেলেটির এক বন্ধু এসে হাজির হয়। ছেলেটির নাম ধরে ডাকতে থাকে। সেদিকে ভ্রুক্ষেপ নেই ছেলেটির। এক সময় ছেলেটিকে তার বন্ধুকে ধরলে সে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপরই দেয়ালে গিয়ে আছড়ে পড়ে বন্ধুটি। বন্ধুর হাত লেগে পড়ে যায় দেয়ালে সাঁটানো মেয়েটির পেইন্টিং করা ছবি। দুজনের চোখে পড়ে দেয়ালে সাঁটানো হার্ডবোর্ড। সন্দেহ হয় তাদের। ভেঙ্গে ফেলে হার্ডবোর্ড। বেরিয়ে আসে মানুষের কঙ্কাল। কঙ্কালের গলায় ঝুলছে সোনার চেনের লকেট। ছেলেটির বুঝতে অসুবিধা হয় না, সে যাকে খুঁজছে এই কঙ্কালটি সেই মেয়ের। এক শিহোরণ জাগানিয়া কাহিনী নিয়ে এভাবেই এগিয়ে চলে নাটকের কাহিনী।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:০৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৬
  • ৪:১৭
  • ৬:০৩
  • ৭:১৬
  • ৫:৪৬

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost