1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
ফরিদপুর জেলার সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ | বাংলা মাটির নিউজ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর ‘তাল বেলাল’-এর উদ্যোগে দেবীগঞ্জে ২২০০ তালবীজ ও ফুলের চারা আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে পত্নীতলায় যুবদলের বিক্ষোভ রংপুরে ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষন চেষ্টা,উলংগ করে ভিডিও ধারণের মাধ্যমে ব্লাক শ্রীবরদীতে অফিসার্স ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মুন্সীগঞ্জে সিরাজদিখানের বালুচর ইউনিয়নে উন্নয়নের ধারাবাহিকতা,নতুন সম্ভাবনার প্রত্যাশা মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুই প্রতিষ্ঠানে যৌথ অভিযান,২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা সরকারি হাসপাতালের সামনে ক্লিনিকের অনুমোদন বন্ধ: মুন্সীগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী রংপুরের পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার Website publishing check 59c673769e57 মুন্সীগঞ্জের সিরাজদিখানে অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন খাসকান্দি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক

ফরিদপুর জেলার সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

  • আপডেট টাইম : শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩২৬ বার

মো. সাখাওয়াত হোসেন, স্টাফ রিপোর্টার ::

ফরিদপুর জেলায় বসবাসকারীদের জন্য পবিত্র মাহে রমজানের ১৪৪৫ হিজরি, ২০২৪খ্রি. এর সেহরি ও ইফতারের সময়সূচী প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলা কার্যালয়।

ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলা কার্যালয় অফিস কক্ষে পবিত্র রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি-২০২৪ খ্রি. প্রণয়ন কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুরের ফিল্ড অফিসার মো. রাসেল।

এবিষয়ে ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলার উপ-
পরিচালক মো. সাহাবুদ্দীন সাংবাদিক দের জানান, প্রথম রমজান চাঁদ দেখার ওপর নির্ভরশীল। সেহরির সময় সতর্কতামূলকভাবে সুবহে সাদিকের ৩ মিনিট আগে ধরা হয়েছে এবং ফজরের ওয়াক্ত শুরু সুবহে সাদিকের ৩ মিনিট পরে রাখা হয়েছে। সূর্যাস্তের পর সতর্কতামূলকভাবে ৩ মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া দেশের অন্যান্য বিভাগ ও জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক অন্যান্য বিভাগ ও জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে প্রকাশ করা হবে বলে ইসলামিক ফাউন্ডেশন হেড অফিস সূত্রে জানা যায়।

পবিত্র রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি প্রণয়ন কমিটির সভায় যারা উপস্থিত ছিলেন, তারা হলেন-
ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলা কার্যালয়ের উপ- পরিচালক মো. সাহাবুদ্দীন, ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. সুজন আলী, ফরিদপুর জামিয়া আরাবিয়া শামসুল উলুম মাদরাসার শিক্ষা সচিব মুফতি মোহাম্মদ আবু সাঈদ, শাহ ফরিদ দরঁগা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হুসাইন আহমাদ, ফরিদপুর পুরাতন বাসষ্ট্যান্ড মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম হাফেজ মাওলানা মুফতি তবীবুর রহমান, সদর উপজেলা মসজিদের ইমাম মাওলানা মো. আফজাল হোসেন, সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মাওলানা কাজী এনামুল হক, সাদ বিন মুয়াজ (রা.) জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. ইয়াকুব হোসেন, ফরিদপুর শামসুল উলুম মাদ্রাসার মাওলানা মো. আবুল হাসান প্রমুখ।

উল্লেখ্য, ১২মার্চ পবিত্র রমজান মাস শুরুর তারিখ ধরে সেহরি ও ইফতারের সময়সূচি নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
গত (১৪ ফেব্রুয়ারী) ফরিদপুর জেলার ১৪৪৫ হিজরি তথা ২০২৪ খ্রি. এর রমজান মাসের সেহরি ও ইফতারের এ সময়সূচী চূড়ান্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:০৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৬
  • ৪:১৭
  • ৬:০৩
  • ৭:১৬
  • ৫:৪৬

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost