1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের গজারিয়ায় যৌথ অভিযানে অস্ত্রসহ শীর্ষ নৌ-ডাকাতের সহযোগী গ্রেপ্তার | বাংলা মাটির নিউজ
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
Instant Bank Transfer Casinos in Australia: Quick PayID and Real-Time Financial for Online Games মুন্সীগঞ্জের গজারিয়ায় যৌথ অভিযানে অস্ত্রসহ শীর্ষ নৌ-ডাকাতের সহযোগী গ্রেপ্তার নাগেশ্বরীতে বন্দুক দিয়ে পাখি শিকার যুবকের কারাদণ্ডসহ অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত রংপুরে ভোটকেন্দ্রে সিলমারা ব্যালট উদ্ধার মুন্সীগঞ্জে জসিম নায়েব হত্যা মামলার প্রধান আসামী মোহন গ্রেফতার মুন্সীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ককটেল ও হেরোইনসহ সন্দেহভাজন গ্রেফতার-১ মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের বাঘাইকান্দি এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে বিপুল পরিমাণ ককটেল উদ্ধার গাইবান্ধা-৪ আসন নির্বাচনের ফলাফল স্থগিতের দাবিতে সংবাদ সম্মেলন তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ মন্ত্রী সভায় প্রকৌশলী তুহিনকে টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্তির দাবী

মুন্সীগঞ্জের গজারিয়ায় যৌথ অভিযানে অস্ত্রসহ শীর্ষ নৌ-ডাকাতের সহযোগী গ্রেপ্তার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৮ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়ায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ নৌ-ডাকাত নয়ন ও পিয়াসের সহযোগী মনির হোসেন (২৫) গ্রেপ্তার হয়েছে।এ সময় একটি দেশীয় শর্টগান ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোররাতে গুয়াগাছিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী।সেনাবাহিনী সূত্র জানায়,সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে গজারিয়া আর্মি ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ১টা থেকে দিনব্যাপী তল্লাশি অভিযান পরিচালনা করে।ভোর ৫টার দিকে মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাত দলের কয়েকটি আস্তানায় পৃথক অভিযান চালিয়ে একটি দেশীয় শর্টগান ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা গুলির মধ্যে দুটি গত ৫ আগস্ট ২০২৪ সালের থানা লুটের ঘটনায় লুণ্ঠিত বলে শনাক্ত হয়েছে।আইনশৃঙ্খলা বাহিনী জানায়,মনির হোসেন নৌ-ডাকাত চক্রের সঙ্গে সরাসরি জড়িত।গুয়াগাছিয়া ইউনিয়নসহ বিভিন্ন নদীঘাটে চাঁদাবাজির মাধ্যমে অর্থ আদায়ের সঙ্গেও সে জড়িত থাকার কথা স্বীকার করেছে।গ্রেপ্তারকৃতকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য গজারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে,মুন্সীগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস,নাশকতা ও মাদক সংশ্লিষ্টদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।জনগণকে সন্দেহজনক কোনো তথ্য থাকলে নিকটস্থ সেনা ক্যাম্পে জানানোর আহ্বানও জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৫:১৩
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৫৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১৯
  • ১২:১৬
  • ৪:১৫
  • ৫:৫৫
  • ৭:১০
  • ৬:৩৩

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জানু    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost