1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে ফুটবল প্রতীকের সমর্থকদের গুলিতে আহত ধানের শীষপন্থী নেতা | বাংলা মাটির নিউজ
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জ সলঙ্গায় মাঠে মাঠে কৃষকদের কর্মচাঞ্চল্য সিরাজগঞ্জে প্রতিটি বাড়ির আঙ্গিনায় পতিত জমিতে আম গাছে মুকুল ফাল্গুনী বাতাসে মিষ্টি ঘ্রাণ ছাড়াচ্ছে  কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে প্রমোদতরি ‘মাস্তুল’ ঘিরে নদী পর্যটনের সম্ভাবনার যাত্রা শুরু মুন্সীগঞ্জে রমজান উপলক্ষে বাজার মনিটরিং,ফল ব্যবসায়ীকে জরিমানা সীমান্তে সিসিটিভিতে ধরা পড়ল কুকুর সদৃশ রোবট আতংকে এলাকবাসী মুন্সীগঞ্জে ফুটবল প্রতীকের সমর্থকদের গুলিতে আহত ধানের শীষপন্থী নেতা মানিকগঞ্জে সরকারি জায়গা ও কৃষি জমি থেকে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কেটে বিক্রি হচ্ছে ইট ভাটায় মুন্সীগঞ্জ শহর বাজারে ভোক্তা অধিকার দপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ভালুকা মডেল থানার ওসি মোঃ জাহিদুল ইসলাম মুন্সীগঞ্জের গজারিয়ায় যৌথ অভিযানে অস্ত্রসহ শীর্ষ নৌ-ডাকাতের সহযোগী গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ফুটবল প্রতীকের সমর্থকদের গুলিতে আহত ধানের শীষপন্থী নেতা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫০ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

মুন্সীগঞ্জে নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে গুলিবিদ্ধ হয়েছেন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো:বশির উদ্দিন (৫২)।বুধবার বিকেল ৩টার দিকে শহরের গুদারাঘাট এলাকায় ইসলামী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
আহত বশির পৌরসভার নয়াপাড়া এলাকার বাসিন্দা ও মৃত চাঁন মিয়ার ছেলে।ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

বশিরের দাবি,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন-এর পক্ষে তিনি কাজ করেন।একই আসনে ফুটবল প্রতীকের বিদ্রোহী প্রার্থী মো:মহিউদ্দিনের সমর্থক ছিলেন চঞ্চল মিয়া (৪০)।নির্বাচনকালীন প্রচারণা ঘিরে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয় বলে জানান তিনি।

তার ভাষ্য অনুযায়ী,পূর্বের বিরোধের জের ধরে বুধবার বিকেলে তাকে একা পেয়ে চঞ্চলের নেতৃত্বে রাসেল (৩৫),শুভ(৩৫), পলাশ(৪০) ও লালু মিয়া (৫০) পথরোধ করেন।একপর্যায়ে চঞ্চল পিস্তল বের করে গুলি ছোড়েন।আত্মরক্ষার চেষ্টা করলে একটি গুলি তার হাতে লাগে।স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যান।

স্থানীয় সূত্র বলছে,নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছিল।বুধবারের ঘটনাকে সেই উত্তেজনারই বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।এদিকে, আহত বশিরের অভিযোগ,গুলির পর তাকে মারধরও করা হয়। তিনি চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে এসআই আতাউর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৫:০৯
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৫৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১৫
  • ১২:১৬
  • ৪:১৮
  • ৫:৫৯
  • ৭:১৩
  • ৬:২৯

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জানু    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost