1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে টংঙ্গীবাড়ী উপজেলার দীঘিরপাড়ে ঘাটলা নির্মাণের দাবিতে মানববন্ধন | বাংলা মাটির নিউজ
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জে টংঙ্গীবাড়ী উপজেলার দীঘিরপাড়ে ঘাটলা নির্মাণের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা  মুন্সীগঞ্জের সিরাজদিখানে মর্ডান গ্রীন সিটি নামে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জের সিরাজদিখানে পারিবারিক বিরোধে শিক্ষককে পিটিয়ে আহত করার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে মুন্সীগঞ্জের সিরাজদিখানে অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দোকান মালিক কে ভোক্তা অধিকারের জরিমানা  রংপুরে প্রেমিকার আস্থা অর্জনে পুলিশের ভুয়া আইডি কার্ড বানাতে গিয়ে আটক যুবক বাংলাদেশ কৃষি ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতির মাসিক সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জের সিরাজদিখানে ক্রেতা সেজে অভিযানে ওসি, অবৈধ তেল মজুদে ব্যবসায়ীকে জরিমানা নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে ৫ ঘণ্টা আটকে রেখে গণধর্ষণ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে বাংলাদেশি কৃষক আহত ভারতীয় নাগরিক আটক

মুন্সীগঞ্জে টংঙ্গীবাড়ী উপজেলার দীঘিরপাড়ে ঘাটলা নির্মাণের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৩৫ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি 

মুন্সীগঞ্জে টংঙ্গীবাড়ী উপজেলার দীঘিরপাড় দক্ষিণ মূলচর নদীর তীরে স্থায়ী ঘাটলা নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে গাজী বাড়ি নূরে জামে মসজিদের পূর্ব পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা জানান, নদীতীরবর্তী এই এলাকায় বসবাসকারী অধিকাংশ মানুষ নিম্ন আয়ের ও হতদরিদ্র। অনেক পরিবারের নিজস্ব টিউবওয়েল না থাকায় দৈনন্দিন কাজ, বিশেষ করে গোসলের জন্য নদীর পানির ওপর নির্ভর করতে হয়। তাঁরা বলেন, নিরাপদ ও স্থায়ী কোনো ঘাট না থাকায় নারী, শিশু ও বয়স্কদের নদীতে নামতে গিয়ে প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়তে হয়। বর্ষা মৌসুমে নদীর পানি বৃদ্ধি ও স্রোতের কারণে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়।

এলাকাবাসীর অভিযোগ, বর্তমানে পানি উন্নয়ন বোর্ড নদীতীরবর্তী বাঁধের কাজ করছে। তবে ঘাটলা নির্মাণের পরিকল্পনা মসজিদের পশ্চিম পাশে নেওয়া হয়েছে। এতে বিভিন্ন এলাকা থেকে আসা নারীদের জন্য গোসল করতে অসুবিধা হবে। কারণ, তাদের মসজিদ অতিক্রম করতে হবে।

তাই জনদুর্ভোগ বিবেচনায় গাজী বাড়ি নূরে জামে মসজিদের পূর্ব পাশে দ্রুত একটি নিরাপদ ও স্থায়ী ঘাটলা নির্মাণের দাবি জানান তাঁরা। এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

এ বিষয়ে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আখলাক উল জামিল জানান, সরেজমিন পর্যালোচনা করে ঘাটলা নির্মাণের বিষয়টি নির্ধারণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০
  • ১২:০৫
  • ৪:২৯
  • ৬:২০
  • ৭:৩৫
  • ৫:৪৫

আর্কাইভ

এপ্রিল ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost