1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জ সদরে বাসা ভাড়া করে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে নারী ও খদ্দেরসহ গ্রেফতার-১০ | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম
খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সিরাজগঞ্জ সলঙ্গাতে ৪৯৬ জন নিম্নবিত্ত পরিবারের মাঝে চাল বিতারণ মুন্সীগঞ্জের শ্রীনগরে সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষে আহত নারীর মৃত্যু মুন্সীগঞ্জের শ্রীনগরে বিশেষ অভিযান চালিয়ে চোরাইকৃত ২ লাখ টাকার বৈদ্যুতিক তারসহ চোর গ্রেফতার  মুন্সীগঞ্জের গজারিয়ায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু  মুন্সীগঞ্জ সদরে বাসা ভাড়া করে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে নারী ও খদ্দেরসহ গ্রেফতার-১০ মুন্সীগঞ্জে ঘুষ কেলেঙ্কারিতে স্টেনোটাইপিস্ট বরখাস্ত,বদলি আদেশ বাতিল আসন্ন কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন পত্নীতলায় নবাগত ইউএনও’ র মতবিনিময় সভা অনুষ্ঠিত উলিপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ,তিন মন মাছ নিধন পত্নীতলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মুন্সীগঞ্জ সদরে বাসা ভাড়া করে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে নারী ও খদ্দেরসহ গ্রেফতার-১০

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৩৩ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

মুন্সীগঞ্জ পৌরসভার মালপাড়া এলাকায় ভাড়া করা একটি ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে গোপনে দেহ ব্যবসা চালানোর অভিযোগে অভিযান চালিয়ে ৯ নারী ও এক খদ্দেরসহ মোট ১০ জনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়দের অভিযোগ,প্রবাসীদের টার্গেট করেই পরিচালিত হচ্ছিল এই চক্রের কার্যক্রম।গতকাল সোমবার (২৭ এপ্রিল) বিকেলে মুন্সিগঞ্জ সদর থানার একটি দল এলাকাবাসীর সহায়তায় পৌর এলাকার ওই ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের আটক করে।তবে এ বিষয়ে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানায়নি পুলিশ।আটককৃতদের নাম-পরিচয়ও জানা যায়নি।

জানা যায়,দীর্ঘদিন ধরে ফ্ল্যাটটি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা অভিযোগ ও সন্দেহ ছিল।পরে এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত অবস্থায় ৯ নারী ও এক খদ্দেরকে আটক করে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে চক্রের মূলহোতা হিসেবে সন্দেহভাজন দুই নারীকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ। তারা বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে লোকচক্ষুর আড়ালে নারীদের দিয়ে দেহ ব্যবসা পরিচালনা করতেন।মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে খদ্দের সংগ্রহ করা হতো বলে জানিয়েছে পুলিশ।

তদন্ত সংশ্লিষ্টরা জানান,বিদেশফেরত ও প্রবাসীদের বিশেষভাবে টার্গেট করতো এই চক্র।অনেক সময় খদ্দেরদের ভয়ভীতি দেখিয়ে টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ,থানার কাছাকাছি এলাকায় এমন কার্যক্রম দীর্ঘদিন চললেও বিষয়টি নিয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পেত না।সাম্প্রতিক সময়ে এলাকাবাসী একজোট হয়ে পুলিশকে তথ্য দিলে অভিযান পরিচালনা করা হয়।

মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ জানিয়েছে,আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।পাশাপাশি এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না,তা খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:০৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১১
  • ১২:০০
  • ৪:৩০
  • ৬:২৮
  • ৭:৪৫
  • ৫:২৯

আর্কাইভ

এপ্রিল ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost