1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের শ্রীনগরে সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষে আহত নারীর মৃত্যু | বাংলা মাটির নিউজ
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম
জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি,তারা তো গণতন্ত্রে বিশ্বাস করে না:মুন্সীগঞ্জে মির্জা ফখরুল মুন্সীগঞ্জের সিরাজদিখানে হামলার পর চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মুন্সীগঞ্জ জেলার নব গঠিত কমিটির সভা মুন্সীগঞ্জে গজারিয়ার ফুলদি নদীতে শিগগিরই সেতু নির্মাণ করা হবে : মির্জা ফখরুল নদী পাড়ের মানুষের মুখে হাসি ফোটাতে তিস্তা ব্যারাজ পরিদর্শনে তিন মন্ত্রী মুন্সীগঞ্জে আরিফ হত্যাকারীদের বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন লালমনিরহাটে শিশু হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস ত্রাণমন্ত্রীর মুন্সীগঞ্জের লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ীকে ঘর থেকে ঢেকে নিয়ে কুপিয়ে হত্যা,ব্যবহৃত মোটরসাইকেলে আগুন মুন্সীগঞ্জে পশ্চিম দেওভোগ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে হাজী দম বিরিয়ানিকে জরিমানা মুন্সীগঞ্জে ভাইয়ের বিয়ের মার্কেট করতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় বোনের মৃত্যূ

মুন্সীগঞ্জের শ্রীনগরে সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষে আহত নারীর মৃত্যু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৯১ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

মুন্সীগঞ্জের শ্রীনগরে গত ২২ এপ্রিল সিএনজি অটোরিকশা ও একটি কলাবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে আহত নারী নাসরিন বেগম (২৫) মারা গেছেন।আজ মঙ্গলবার রাত তিনটাট দিকে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন মারা যান।বিষয়টি নিশ্চিত করেছেন মৃতের স্বামী মিন্টু মিয়া।

জানা যায়,গত বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের আটপাড়া এলাকায় তন্তর অভিযোগ কেন্দ্রের পাশে এ দুর্ঘটনা ঘটে।সিএনজিটি মুন্সীগঞ্জের দয়াল বাজার থেকে বরিশালের উদ্দেশে রওনা হয়ে শ্রীনগরের তন্তর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কলাবাহী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।দুর্ঘটনার পর স্থানীয় জনতা পিকআপ চালককে আটক করে রাখে।

খবর পেয়ে তাদের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সিএনজি ও পিকআপের সংঘর্ষে আহতদের উদ্ধার করে।পরে আহতদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সযোগে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় একজন নারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।আহতরা সবাই সিএনজি-এর যাত্রী ছিলেন।

নিহতের স্বামী মিন্টু মিয়া জানান,দুর্ঘটনায় আমার স্ত্রী নাসরিন পায়ে ও বুকে চাপা খায়।পরে আমার স্ত্রীকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠায়।মঙ্গলবার রাতে তিনটার দিকে মারা যায়।

মিন্টু মিয়া আরও বলেন,আমি এর সঠিক বিচার চাই।এর বিচার না হলে ড্রাইভাররা সাহস পেয়ে যাবে।এ মামলার তদন্ত কর্মকর্তা শ্রীনগর থানার এস আই মোয়াজ্জেম জানান,নাসরিন বেগমের মৃত্যুর খবর আমিও পেয়েছি।

এ বিষয়ে শ্রীনগর নগর থানার ওসি জুয়েল মিয়া জানান,এ দুর্ঘটনার বিষয়ে আগেই একটি অভিযোগ দায়ের হয়েছে।এখন এ মামলায় মৃত নারীর বিষয়টি যুক্ত হবে।আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৪
  • ১২:০৩
  • ৪:৩৯
  • ৬:৫১
  • ৮:১৮
  • ৫:১১

আর্কাইভ

জুন ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মে    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost