1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে ঘুষ কেলেঙ্কারিতে স্টেনোটাইপিস্ট বরখাস্ত,বদলি আদেশ বাতিল | বাংলা মাটির নিউজ
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম
জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি,তারা তো গণতন্ত্রে বিশ্বাস করে না:মুন্সীগঞ্জে মির্জা ফখরুল মুন্সীগঞ্জের সিরাজদিখানে হামলার পর চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মুন্সীগঞ্জ জেলার নব গঠিত কমিটির সভা মুন্সীগঞ্জে গজারিয়ার ফুলদি নদীতে শিগগিরই সেতু নির্মাণ করা হবে : মির্জা ফখরুল নদী পাড়ের মানুষের মুখে হাসি ফোটাতে তিস্তা ব্যারাজ পরিদর্শনে তিন মন্ত্রী মুন্সীগঞ্জে আরিফ হত্যাকারীদের বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন লালমনিরহাটে শিশু হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস ত্রাণমন্ত্রীর মুন্সীগঞ্জের লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ীকে ঘর থেকে ঢেকে নিয়ে কুপিয়ে হত্যা,ব্যবহৃত মোটরসাইকেলে আগুন মুন্সীগঞ্জে পশ্চিম দেওভোগ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে হাজী দম বিরিয়ানিকে জরিমানা মুন্সীগঞ্জে ভাইয়ের বিয়ের মার্কেট করতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় বোনের মৃত্যূ

মুন্সীগঞ্জে ঘুষ কেলেঙ্কারিতে স্টেনোটাইপিস্ট বরখাস্ত,বদলি আদেশ বাতিল

  • আপডেট টাইম : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১১৭ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোটাইপিস্ট মো: মিজানুর রহমানকে ঘুষ গ্রহণ ও নানা অনিয়মের অভিযোগে বদলি আদেশ বাতিল করে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার ঢাকা বিভাগীয় কার্যালয় (স্বাস্থ্য) থেকে জারি করা এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।আদেশে ‘অসদাচরণ’-এর অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।আদেশ সূত্রে জানা যায়,গত ১১ মার্চ বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে অফিস চলাকালীন সময়ে তার ঘুষ গ্রহণের ভিডিও প্রকাশিত হয়।এ ঘটনায় সিভিল সার্জন কার্যালয় থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর মুন্সীগঞ্জ সফরকালে স্থানীয় জনগণও তার বিরুদ্ধে অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন।

ঢাকা বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা.মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান,প্রথমে তাকে বদলি করা হলেও পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বরখাস্ত করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এদিকে এ সিদ্ধান্তে স্থানীয় সাংবাদিক ও সচেতন মহলে স্বস্তি ফিরে এসেছে।তারা অভিযুক্তের অবৈধ সম্পদের বিষয়েও তদন্তের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য,ঘুষ গ্রহণের ভিডিও প্রকাশের পর বিষয়টি নিয়ে গণমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি সাংবাদিকদের বিরুদ্ধে মানহানির মামলা করলেও পরবর্তীতে তা প্রত্যাহার করেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৪
  • ১২:০৩
  • ৪:৩৯
  • ৬:৫১
  • ৮:১৮
  • ৫:১১

আর্কাইভ

জুন ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মে    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost