1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে বিশেষ অভিযানে এক নারীসহ ৬  মাদক কারবারি গ্রেফতার | বাংলা মাটির নিউজ
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে বিশেষ অভিযানে এক নারীসহ ৬  মাদক কারবারি গ্রেফতার মুন্সীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এর উদ্বোধন,তৃণমূলে প্রতিভা খোঁজার উদ্যোগ মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী পুলিশ–সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত সলঙ্গায় অটোরিক্সা চালক নাঈম হত্যার বিচারের দাবীতে মানববন্ধন মুন্সীগঞ্জ সংবাদপত্র পরিষদের আত্মপ্রকাশ কুড়িগ্রামে শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে হত্যা স্ত্রী ও শালক গ্রেফতার ফুলছড়ির এরেন্ডাবাড়ী ইউপি সদস্য শাহ জামাল মেম্বার গ্রেফতার  সিদ্ধিরগঞ্জে ইপিজেডের ব্যবসা দখলে নিতে ঠিকাদার রমজানের বিরুদ্ধে মিথ্যাচার উলিপুর উপজেলার নুতন উপজেলা নির্বাহী অফিসার এ. টি. এম. আরিফ রংপুরে পথ হারিয়ে দিশেহারা বাকপ্রতিবন্ধী নারী পাঁচ দিনেও খোঁজ মিলেনি পরিবারের

মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে বিশেষ অভিযানে এক নারীসহ ৬  মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট টাইম : রবিবার, ৩ মে, ২০২৬
  • ২৪ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

মুন্সীগঞ্জে চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে জেলার টংঙ্গীবাড়ী থানা পুলিশের পৃথক অভিযানে ২১৫ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ এক নারী ও ৬ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।রবিবার ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়,পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় পরিচালিত এ অভিযানে টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একাধিক টিম অংশ নেয়।অভিযানে হাটবালিগাঁও এলাকা থেকে সামছুর নাহার (৩৯) নামে এক নারীকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

এছাড়া উপজেলার জশলং ইউনিয়নের পুরাপাড়া এলাকা থেকে বাদশা শেখ (৪৫) ও জালাল বেপারী (২২) নামে দুজনকে ১৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। একই অভিযানে পূর্ব হাসাইল এলাকা থেকে রমজান বেপারী (২৬),শরীফ (৩৫) ও হৃদয় মিয়া (২২) নামে তিনজনকে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে,মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।পাশাপাশি অপরাধ সংক্রান্ত তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৯
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৩১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৫
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩১
  • ৭:৫০
  • ৫:২৪

আর্কাইভ

মে ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« এপ্রি    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost