1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের গজারিয়ায় আলোচিত রাকিব হত্যা মামলায় ‘পিয়াস গ্রুপের’ অন্যতম সহযোগী জিদান গ্রেপ্তার | বাংলা মাটির নিউজ
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম
জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি,তারা তো গণতন্ত্রে বিশ্বাস করে না:মুন্সীগঞ্জে মির্জা ফখরুল মুন্সীগঞ্জের সিরাজদিখানে হামলার পর চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মুন্সীগঞ্জ জেলার নব গঠিত কমিটির সভা মুন্সীগঞ্জে গজারিয়ার ফুলদি নদীতে শিগগিরই সেতু নির্মাণ করা হবে : মির্জা ফখরুল নদী পাড়ের মানুষের মুখে হাসি ফোটাতে তিস্তা ব্যারাজ পরিদর্শনে তিন মন্ত্রী মুন্সীগঞ্জে আরিফ হত্যাকারীদের বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন লালমনিরহাটে শিশু হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস ত্রাণমন্ত্রীর মুন্সীগঞ্জের লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ীকে ঘর থেকে ঢেকে নিয়ে কুপিয়ে হত্যা,ব্যবহৃত মোটরসাইকেলে আগুন মুন্সীগঞ্জে পশ্চিম দেওভোগ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে হাজী দম বিরিয়ানিকে জরিমানা মুন্সীগঞ্জে ভাইয়ের বিয়ের মার্কেট করতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় বোনের মৃত্যূ

মুন্সীগঞ্জের গজারিয়ায় আলোচিত রাকিব হত্যা মামলায় ‘পিয়াস গ্রুপের’ অন্যতম সহযোগী জিদান গ্রেপ্তার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১০৪ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়ায় আলোচিত রাকিব হত্যা মামলায় অভিযুক্ত এবং নৌ ডাকাত ‘পিয়াস গ্রুপের’ অন্যতম সহযোগী নাহিদ হোসেন ওরফে জিদানকে (২৭) গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।মঙ্গলবার (২৮ এপ্রিল) মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো:মেনহাজুল আলম প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান,গত ১৯ এপ্রিল রাতে গজারিয়া উপজেলার একদল সন্ত্রাসী নৌ ডাকাত পিয়াস গ্রুপের সদস্য রাকিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।পরে তাকে শারীরিক নির্যাতন করে অচেতন অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় রাকিবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় গজারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

ঘটনার পর পুলিশ সুপার মুন্সীগঞ্জের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এর তত্ত্বাবধানে মামলার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে মাঠে নামে জেলা পুলিশের একাধিক টিম।এর আগে গত ২৩ এপ্রিল মো:সালাম নামে একজনকে গজারিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এরই ধারাবাহিকতায় গতকাল ২৭ এপ্রিল কুমিল্লা জেলার কোতয়ালী থানার আওতাধীন আনোয়ারা হাউজিং এলাকা থেকে নাহিদ হোসেন ওরফে জিদানকে আটক করা হয়।তার বাড়ি গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পোড়াচক এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

জিদানকে আটকের পর গজারিয়ার বাউশিয়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।তবে মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারে অভিযান এখনও চলমান রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৪
  • ১২:০৩
  • ৪:৩৯
  • ৬:৫১
  • ৮:১৮
  • ৫:১১

আর্কাইভ

জুন ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মে    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost