1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের লৌহজংয়ে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা | বাংলা মাটির নিউজ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জের সলঙ্গাতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবিরবাড়িকে আধুনিক ও মাদকমুক্ত গড়ার অঙ্গীকার জিয়াউর রহমান জিয়ার মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ মুন্সীগঞ্জে পৌর কর বৃদ্ধির সিদ্ধান্তে উত্তাল,স্থগিতের দাবিতে নাগরিক-বন্ধন মুন্সীগঞ্জের লৌহজংয়ে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ধান-চাল সংগ্রহের উদ্বোধন  মুন্সীগঞ্জে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন অগ্রগতি নিয়ে প্রেস ব্রিফিং লালমনিরহাটে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যাচেষ্টা,স্ত্রী আটক মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১ মাদক কারবারী গ্রেফতার  মুন্সীগঞ্জে সয়াবিন তেলের দাম বেশি নেওয়ায় ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৪৪ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুর দেড়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়।

অভিযান চলাকালে রাবেয়া ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মোজাফফর আহমেদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে উর্মি স্টোরে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় দোকান মালিক মোহাম্মদ রাসেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।ইসলাম সুইটমিটে দই,রসমালাই ও ঘি’র মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ হারুন শরীফকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে বেলাল হোটেলে একই ফ্রিজে কাঁচা মাছ-মাংস ও রান্না করা খাবার একসঙ্গে উন্মুক্তভাবে সংরক্ষণ করার দায়ে মালিক মোহাম্মদ বেলাল হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

এ সময় পদ্মা সেতু উত্তর থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৪৯
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৩৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৬
  • ৭:৫৮
  • ৫:১৭

আর্কাইভ

মে ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« এপ্রি    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost