1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন অগ্রগতি নিয়ে প্রেস ব্রিফিং | বাংলা মাটির নিউজ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন অগ্রগতি নিয়ে প্রেস ব্রিফিং লালমনিরহাটে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যাচেষ্টা,স্ত্রী আটক মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১ মাদক কারবারী গ্রেফতার  মুন্সীগঞ্জে সয়াবিন তেলের দাম বেশি নেওয়ায় ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা সৈয়দপুরে থানায় বৈঠক করতে গিয়ে আ.লীগ নেত্রী আটক মুন্সীগঞ্জে আন্তর্জাতিক নার্স দিবস পালন মুন্সীগঞ্জের সিরাজদিখানে নাতনিকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে দাদির মৃত্যু তিস্তার তীর রক্ষা প্রকল্পে লুটপাটের মহোৎসব মুন্সীগঞ্জে স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা মুন্সীগঞ্জে শাহ সিমেন্ট ফ্যাক্টরির জেটি থেকে নদীতে পড়ে শ্রমিকের মৃত্যু

মুন্সীগঞ্জে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন অগ্রগতি নিয়ে প্রেস ব্রিফিং

  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৪৭ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরতে বুধবার (১৩ মে )জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ও মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন (পিপিএম), জেলা তথ্য অফিসার রহিমা আক্তার,মুন্সীগঞ্জ প্রেস ক্লাব-এর সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক গুলজার হোসেন,সাবেক সভাপতি শহীদ ই হাসান তুহিনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।

ব্রিফিংয়ে জানানো হয়, ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘোষিত সরকারের নির্বাচনী ইশতেহারের বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতোমধ্যে নানা কার্যক্রম গ্রহণ করা হয়েছে।সামাজিক নিরাপত্তা,কৃষি উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও নারীর ক্ষমতায়নকে অগ্রাধিকার দিয়ে জাতীয় পর্যায়ের পাশাপাশি মুন্সীগঞ্জ জেলাতেও দৃশ্যমান অগ্রগতি অর্জিত হয়েছে।

সভায় জানানো হয়,ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় গত মার্চ থেকে উপকারভোগীদের তথ্য সংগ্রহ ও ডিজিটাল ডাটাবেজ তৈরির কাজ শুরু হয়েছে।গত ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধন করেন।কর্মসূচির আওতায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের একজন নারী সদস্যকে মাসিক ২ হাজার ৫০০ টাকা সহায়তা প্রদান করা হবে।মুন্সীগঞ্জে আগামী জুলাই থেকে এ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

এছাড়া ‘কৃষক কার্ড’ কর্মসূচি গত ১৪ এপ্রিল উদ্বোধন করা হয়েছে।এর মাধ্যমে কৃষকদের সার,বীজ,কৃষিঋণ ও ভর্তুকি ডিজিটাল ব্যবস্থাপনায় প্রদান করা হবে।পাশাপাশি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানানো হয়।

খাল খনন ও পুনঃখনন কর্মসূচির অগ্রগতি তুলে ধরে ব্রিফিংয়ে বলা হয়,মুন্সীগঞ্জে বর্তমানে এলজিইডির ৩টি এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ৬টি প্রকল্প চলমান রয়েছে। টংঙ্গীবাড়ীর মটুপুকুর-সিদ্ধেশ্বরী বাজার খালের ৫২ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।এছাড়া গজারিয়া,শ্রীনগর, টংঙ্গীবাড়ী ও সিরাজদিখানে বিভিন্ন খাল পুনঃখনন কার্যক্রম চলমান রয়েছে।

পরিবেশ সংরক্ষণে সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনার অংশ হিসেবে মুন্সীগঞ্জে আগামী ১৮০ দিনের মধ্যে ১ লাখ ১২ হাজার ৪০০টি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিশেষ পরিবহন সুবিধা চালুর লক্ষ্যে নীতিমালা প্রণয়নের কাজ চলমান রয়েছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়।

এসময় জেলা তথ্য অফিস,মুন্সীগঞ্জের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন সভা-সমাবেশ,উঠান বৈঠক ও প্রচারণার মাধ্যমে সরকারের এসব কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করা হচ্ছে।সার্বিকভাবে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি জনগণের মধ্যে আশাবাদ সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৪৯
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৩৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৬
  • ৭:৫৮
  • ৫:১৭

আর্কাইভ

মে ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« এপ্রি    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost