
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
“মুন্সীগঞ্জ স্বাস্থ্যব্যবস্থাঃ বর্তমান থেকে ভবিষ্যৎ” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার ১১ মে সকাল ১১টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মুন্সীগঞ্জ জেলার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন।তিনি বলেন, “মেডিকেল কলেজ মুন্সীগঞ্জ সদরেই ২০২৬ হবে।জেলার মানুষকে উন্নত স্বাস্থ্যসেবা দিতে সদর উপজেলাকে কেন্দ্র করেই স্বাস্থ্যখাতের বড় প্রকল্প বাস্তবায়ন করা হবে।তিনি আরও বলেন,স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চিকিৎসক,প্রশাসন ও জন প্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
ড্যাব মুন্সীগঞ্জ জেলার সহ-সভাপতি ডা.কে এম ফারুকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত মানু।
এসময় আরও বক্তব্য রাখেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঃ কে এম মজিবুল হক,জেলা যুবদলের সাবেক সভাপতি সুলতান আহমদ,মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম,অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাঃ এম এ মালেক মুরাদ,সাবেক কাউন্সিলর শফিকুল হাসান তুষার,এটিএন নিউজের সাংবাদিক ভবতোষ চৌধুরী নুপুর,সম্মিলিত সাংস্কৃতিক জোট মুন্সীগঞ্জের সাধারণ সম্পাদক শাহনাজ বেগম হীরা এবং জুলাই যোদ্ধা রায়হান রাব্বী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডাঃ দেওয়ান নিজাম উদ্দিন আহমেদ (হেলাল)। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা ড্যাবের সদস্য সচিব ডাঃ জাহাঙ্গীর আলম।অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ড্যাবের দপ্তর সম্পাদক ডাঃ মোঃ নাঈম খান।
এছাড়াও উপস্থিত ছিলেন হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মোঃ আরিফুজ্জামান,মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ কনসালট্যান্ট মোঃ সাঈদ হোসেন,সম্মিলিত সাংস্কৃতিক জোট মুন্সীগঞ্জের সভাপতি সাংবাদিক মোজাম্মেল হোসেন সজল, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলজার হোসেন ও সাংবাদিক মঈনুদ্দিন সুমন।