1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ | বাংলা মাটির নিউজ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ মুন্সীগঞ্জে পৌর কর বৃদ্ধির সিদ্ধান্তে উত্তাল,স্থগিতের দাবিতে নাগরিক-বন্ধন মুন্সীগঞ্জের লৌহজংয়ে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ধান-চাল সংগ্রহের উদ্বোধন  মুন্সীগঞ্জে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন অগ্রগতি নিয়ে প্রেস ব্রিফিং লালমনিরহাটে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যাচেষ্টা,স্ত্রী আটক মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১ মাদক কারবারী গ্রেফতার  মুন্সীগঞ্জে সয়াবিন তেলের দাম বেশি নেওয়ায় ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা সৈয়দপুরে থানায় বৈঠক করতে গিয়ে আ.লীগ নেত্রী আটক মুন্সীগঞ্জে আন্তর্জাতিক নার্স দিবস পালন

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৪৯ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে রাজানগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়,গত ১৯ এপ্রিল রাজানগর ইউনিয়নের সৈয়দপুর এলাকায় রাস্তার পাশের দুটি সরকারি গাছ কেটে নিয়ে যান সাইফুল মেম্বার।তবে সে সময় তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি।পরে গত বুধবার সকাল সাড়ে ১১টার দিকে একই এলাকার রাস্তার পাশের আরও একটি বড় সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

এলাকাবাসীর অভিযোগ,সাইফুল মেম্বার রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে মাটি কাটা,সালিশ বাণিজ্য,সরকারি সম্পত্তি দখল এবং সরকারি গাছ কাটাসহ বিভিন্ন অনিয়ম করে আসছেন।এছাড়াও তার বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলাও রয়েছে বলে স্থানীয়রা জানান।ভয়ের কারণে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে চান না বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগের বিষয়ে ইউপি সদস্য সাইফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এসিল্যান্ডের সঙ্গে কথা বলেছি।তিনি বলেছেন,যেখান থেকে গাছ কেটেছি সেখানে কয়েকটি গাছ লাগিয়ে দিতে। এর আগেও সরকারি গাছ কাটার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন,“আপনি যা লেখার লিখেন।

এ বিষয়ে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ জানান,বিষয়টি আমি জেনেছি।এর আগেও তাকে সতর্ক করা হয়েছিল।এসিল্যান্ডও তাকে নিষেধ করেছিলেন।কিন্তু অনুমতি ছাড়াই সরকারি গাছ কাটা হয়েছে।আমরা তাকে ডেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৪৯
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৩৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৬
  • ৭:৫৮
  • ৫:১৭

আর্কাইভ

মে ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« এপ্রি    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost