1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে অপপ্রচারের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখান মাদকবিরোধী বিশেষ অভিযানে ২১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার- ১ মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাবা-মায়ের কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন সাবেক স্বাস্থ্য ও প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মুন্সীগঞ্জের সিরাজদিখানে অপপ্রচারের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জের গজারিয়ায় নানা বাড়ির আঙিনায় কারিনা হামিদের দাফন সম্পন্ন  মুন্সীগঞ্জের শ্রীনগরে বৈদুতিক খুটি ও দোকান ঘরসহ খালে পড়লো তাল বোঝাই ট্রাক পত্নীতলায় ভূমি অফিসের কর্মকর্তার বিরুদ্ধে ফেসবুকে সম্মানহানির অভিযোগ মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি,লালবাগ কাচ্চি বিরিয়ানীকে ১৫ হাজার টাকা জড়িমানা গাইবান্ধায় ‘আমরা জুলাই যোদ্ধা’ জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত পত্নীতলায় কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ব্রীজ আছে রাস্তা নেই উদ্বোধন করতে গিয়ে বিপাকে:পানি সম্পদ প্রতিমন্ত্রী

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অপপ্রচারের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৯৪ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শেখ মোহাম্মদ শিফাতুল ইসলাম জনি তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।

সোমবার দুপুর ১২টার দিকে সিরাজদিখান প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক বক্তব্যে জনি বলেন,দীর্ঘদিন ধরে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে।তিনি দাবি করেন,বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে একাধিক মিথ্যা মামলার কারণে তাকে প্রায় পাঁচ বছর বাড়িছাড়া থাকতে হয়েছে এবং পরিবার নিয়ে ঢাকায় কষ্টকর জীবনযাপন করতে হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন,তার বিরুদ্ধে যেসব মাদক ও সন্ত্রাসবাদের অভিযোগ আনা হচ্ছে, সেগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই।বরং স্থানীয় একটি চক্র দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা,চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে।

জনি তার বক্তব্যে কয়েকটি মাদক মামলার প্রসঙ্গ তুলে ধরে দাবি করেন,তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।তিনি বলেন,একাধিক ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য ও স্থানীয় প্রভাবশালীদের যোগসাজশে তাকে পলাতক আসামি করা হয়।তিনি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

এ সময় তিনি আরও বলেন,সিরাজদিখান বাজার এলাকায় মাদক,চাঁদাবাজি ও কথিত অপসংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই একটি পক্ষ তার বিরুদ্ধে সক্রিয় হয়েছে। বাজারের মাজারকেন্দ্রিক মেলা,গান-বাজনা ও মাদকের আসরের বিরোধিতা করায় তিনি নানা ষড়যন্ত্রের শিকার হচ্ছেন বলেও দাবি করেন।

সম্প্রতি তার বিরুদ্ধে অনুষ্ঠিত মানববন্ধন প্রসঙ্গে জনি বলেন, সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে সেখানে বক্তব্য দিতে বাধ্য করা হয়েছে।মানববন্ধনের ভিডিও বিশ্লেষণ করলে বিষয়টি স্পষ্ট হবে বলে তিনি মন্তব্য করেন।সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন,তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাসহ সাম্প্রতিক সব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করা হোক এবং প্রকৃত সত্য জনগণের সামনে তুলে ধরা হোক।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৪৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৩৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫২
  • ১১:৫৮
  • ৪:৩৩
  • ৬:৩৯
  • ৮:০১
  • ৫:১৪

আর্কাইভ

মে ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« এপ্রি    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost