1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
ধর্ষকদের বিরুদ্ধে কঠোর আইন ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী: মীর সরফত আলী সপু | বাংলা মাটির নিউজ
শনিবার, ২৩ মে ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জে পানিতে ডুবে ব্রাক বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যুর গঙ্গাচড়ায় খাল পুনঃখননের উদ্বোধন  ধর্ষকদের বিরুদ্ধে কঠোর আইন ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী: মীর সরফত আলী সপু মুন্সীগঞ্জের সিরাজদিখানে বালুচর পশুর হাটে সহিংসতা  রংপুর চিড়িয়াখানা প্রকল্প এলাকা পরিদর্শন রায়গঞ্জে কোরবানীর জন্য প্রস্তুত ৭১ হাজার পশু পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ অ্যাওয়ার্ড পেলেন ওসি আছলাম পত্নীতলায় পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ২৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জের সিরাজদিখানে শিশু রামিসা ও আছিয়া ধর্ষণ এবং হত্যাকারীর দাবীতে মানববন্ধন

ধর্ষকদের বিরুদ্ধে কঠোর আইন ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী: মীর সরফত আলী সপু

  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৫০ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি 

ধর্ষকদের বিরুদ্ধে সংসদে আরও কঠোর আইন প্রণয়ন এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবী জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। তিনি বলেন,ধর্ষণের মতো জঘন্য অপরাধে জড়িতদের শুধু শাস্তি দিলেই হবে না, তাদের ও তার পরিবারকেও সামাজিকভাবে বয়কট করা উচিত।

শুক্রবার (২২ মে) বিকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নের শিয়ালদীতে নিহত শিশু রামিসার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।মীর সরফত আলী সপু বলেন,একটি নাবালক শিশুকে যেভাবে নরপশু বর্বর নির্যাতন করে হত্যা করেছে,তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।আমরা চাই,দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

তিনি আরও বলেন,এ ধরনের অপরাধ রোধে সংসদে কঠোর আইন প্রণয়ন জরুরি।পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এসব অপরাধীর বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন নিহত রামিসার পিতা হান্নান মোল্লা, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ নজরুল ইসলাম ঢালী,বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল,মহিলা দল সেলিনা আক্তার বিনা,  মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সম্পাদক সাধারণ সম্পাদক জসিম মোল্লা ও সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ,

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল রানাসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৪৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৩৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫২
  • ১১:৫৮
  • ৪:৩৩
  • ৬:৩৯
  • ৮:০১
  • ৫:১৪

আর্কাইভ

মে ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« এপ্রি    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost