1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
রায়গঞ্জে কোরবানীর জন্য প্রস্তুত ৭১ হাজার পশু | বাংলা মাটির নিউজ
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা  মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি কার্যালয়ে হামলা,যুবদল নেতাসহ আহত- ৪ মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাঞ্চল্যকর ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি মমতাজ আলো

রায়গঞ্জে কোরবানীর জন্য প্রস্তুত ৭১ হাজার পশু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১১৫ বার

ফারুক আহমেদ, সিরাজগঞ্জ:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় প্রস্তুত রাখা হয়েছে প্রায় ৭১,০৭২ হাজার কোরবানীর উপযোগী গবাদিপশু।দিনরাত পরিশ্রম করে লাভের আশায় দেশীয় পদ্ধতিতে ষাঁড় মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারীরা।

রায়গঞ্জ উপজেলার বিভিন্ন বিল ও নদীকূল এলাকায় প্রাকৃতিক ভাবে ঘাস উৎপাদন বেশি হওয়ায় এখানে গরু-ছাগল পালন তুলনামূলক সহজ ও কম ঝুঁকিপূর্ণ।ফলে প্রতি বছরই এ উপজেলার চাহিদা পূরণ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয় বিপুল সংখ্যক কোরবানীর পশু।

তবে অন্যান্য বছরের তুলনায় এ বছর গো-খাদ্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় উৎপাদন ব্যয় বেড়েছে অনেকাংশে। এতে কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন খামারিরা।তারপরও ভালো দামের আশায় পশু লালন-পালনে কোনো কমতি রাখছেন না তারা।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.আমিনুল ইসলাম জানান, উপজেলার ৯টি ইউনিয়নে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আযহায় কোরবানীর জন্য প্রস্তুত গবাদিপশুর মধ্যে ষাঁড়-বলদ ১৮৫৪৬,মহিষ ৭৯৮,ছাগল ৪২৬২৮ ও ভেড়া ৯১০০। সব মিলিয়ে রয়েছে প্রায় ৭১,০৭২ হাজার পশু।এর মধ্যে উপজেলায় কোরবানীর চাহিদা রয়েছে প্রায় ২৬৩২৮ টি পশু। চাহিদা মিটিয়ে অতিরিক্ত ৪৪৭৪৮ টি পশু দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে।

তিনি আরও বলেন,বিল ও নদীকূল এলাকায় প্রচুর প্রাকৃতিক ঘাস থাকায় রায়গঞ্জে স্বাস্থ্যসম্মত ও দেশীয় পদ্ধতিতে পশু পালন করা হয়।এ কারণে এ অঞ্চলের কোরবানীর পশুর চাহিদা অন্যান্য উপজেলার তুলনায় বেশি।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost